2025 সালের ডিসেম্বর মাসে Honor তাদের Honor Win এবং Honor Win RT ফোনদুটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল, এটি গেমিং স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি তাদের এই সিরিজের ফোনগুলি 10000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন Honor Win 2 ফোনটি লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে আপকামিং ফোনটি সম্পর্কে জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে Honor Win 2 ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Honor Win 2 ফোনের তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে ফোনের ডিসপ্লে এবং ব্যাটারি সহ প্রসেসর সম্পর্কে জানা গেছে। এই ফোনটিতে 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm এর প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোয়ালকম তাদের এই ন্যানোমিটার ফেব্রিকেশন মোবাইল চিপসেট বাজারে লঞ্চ করেনি।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor Win 2 স্মার্টফোনটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। যদি এই তথ্য সঠিক হয়, তবে স্মার্টফোনটি বাজারে লঞ্চ হতে এখনও বেশ কিছু সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগে কোম্পানির Honor Win ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছিল। এছাড়া লিক অনুযায়ী Honor Win 2 ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী Honor Win 2 5G ফোনটি 6.89-ইঞ্চির বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফ্ল্যাট প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 2K রেজোলিউশন সাপোর্ট করে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor ফোনটিতে 185হার্টস রিফ্রেশ তেত থাকবে। অন্যদিকে ফোনটিতে 3D ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে Honor Win 2 ফোনটিতে 10,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি Honor Win ফোনটি 10000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 80W SuperCharge ফিচার সহ 27W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছিল। জানিয়ে রাখি তিন মাস আগে এই ব্র্যান্ডের Honor Power 2 স্মার্টফোনটি 10080mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল।
Honor Win ফোনটিতে 1272 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সহ 5920Hz PWM ডিমিং এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে কোম্পানির 25,000 RPM স্পীডে ঘোরে এমন ডুয়েল 360° সারাউন্ড ফ্যান দেওয়া হয়েছে। এই ফ্যানগুলি হেভি প্রসেসিং বা গেমিং চলাকালীন ফোনের হিট দ্রুত বাইরে বের করে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।
ফটোগ্রাফির জন্য Honor Win 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.95 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 3x Optical + 50x Digital সাপোর্টেড 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেল 112° Ultra Wide লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor Win 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
