Home খবর 10000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ হবে POCO X8 Power স্মার্টফোন! লিক হল এই আপকামিং ফোনের স্পেসিফিকেশন

10000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ হবে POCO X8 Power স্মার্টফোন! লিক হল এই আপকামিং ফোনের স্পেসিফিকেশন

গত মার্চ মাসে POCO তাদের POCO X8 সিরিজের অধীনে ভারতে POCO X8 Pro এবং POCO X8 Pro Max ফোনদুটি পেশ করেছিল। এবার কোম্পানি তাদের এই সিরিজের পরিধি বিস্তার করে নতুন দুটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে POCO X8 এবং POCO X8 Power ফোনদুটি লঞ্চ করা হতে পারে। ইন্টারনেটে আপকামিং ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল লিক হয়েছে। এই লিকের মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

POCO X8 Power 5G

POCO X8 Power 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে বলে জানা গেছে। নাম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে POCO X8 Power ফোনটি শক্তিশালী 10000mAh Battery সহ লঞ্চ করা হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারের শেয়ার করা মার্কেটিং ম্যাটেরিয়াল পোস্টারের মাধ্যমে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং টেকনোলোজি সম্পর্কে জানানো হয়েছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির কোনো ফোন 10000mAh ব্যাটারি সহ পেশ করা হয়নি। অর্থাৎ POCO X8 Power 5G ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হবে।

POCO X8 Power ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। অন্যদিকে ফোনটিতে 27W Reverse চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। অর্থাৎ 10000mAh ব্যাটারি সহ POCO X8 Power ফোনটি যেকোনো পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করবে এবং এর সাহায্যে অন্যান্য মোবাইল, ইয়ারবাড বা স্মার্টওয়াচের মতো ডিভাইসগুলিও চার্জ করা যাবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ অনুযায়ী আপকামিং 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.6GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। লিক অনুযায়ী ফোনটিতে LPDDR5x RAM টেকনোলোজি দেওয়া হবে, ফলে ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।

POCO X8 Power 5G ফোনটিতে 6.83-ইঞ্ছির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ অনুযায়ী ফোনে কর্নিং গোরিলা গ্লাস Victus 2 লেয়ার দেওয়া হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য POCO X8 Power 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO X8 Power ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। বর্তমানে POCO X8 Power 5G ফোনটির সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।