Motorola কোম্পানি 3 অক্টোবর ভারতে Moto G72 লঞ্চ করতে চলেছে।Motorola এর পক্ষ থেকে ফোন লঞ্চের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই সাথে Moto G72-এর প্রোডাক্ট পেজও শপিং সাইট Flipkart-এ লাইভ করা হয়েছে। লঞ্চের আগে, কোম্পানি প্রকাশ করেছে যে Moto G72 108MP Camera, 120Hz poOLED Display, MediaTek Helio G99 এবং 5,000mAh ব্যাটারি যুক্ত করা হয়েছে।
Moto G72 India Launch
Motorola তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বলেছে যে কোম্পানি ভারতে তাদের ‘জি’ সিরিজ প্রসারিত করতে চলেছে এবং 3 অক্টোবর ভারতীয় বাজারে Moto G72 লঞ্চ করবে। এই ফোনটি 3 অক্টোবর দুপুর 12 টায় অফিসিয়াল হয়ে যাবে এবং লঞ্চের পরে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলব্ধ হবে৷ এই ফোনটি Meteorite Grey এবং Polar Blue এই দুই কালারে কেনা যেতে পারে।
Get ready to experience India’s first in segment Billion Colour 10-bit 120Hz pOLED Display & a stunning 108MP ultra pixel camera with #motog72. Coming soon on 3rd October at @flipkart. Stay tuned to know more!
— Motorola India (@motorolaindia) September 28, 2022
Moto G72
Motorola Moto G72 স্মার্টফোনটি একটি OLED পাঞ্চ হোল ডিসপ্লেতে লঞ্চ করা হবে যা 120Hz রিফ্রেশরেট এবং 576Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। এই ফোনটির স্ক্রীনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি যুক্ত থাকবে সাথে 1300nits ব্রাইটনেস, DCI P3 কালার গামুট এবং HDR 10 সাপোর্ট পাওয়া যাবে।
Moto G72 Android 12-এ লঞ্চ করা হবে, যা অক্টা-কোর প্রসেসর সহ 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Helio G99 চিপসেটে চলবে। ভারতীয় বাজারে, Moto G72 স্মার্টফোনটিতে 6GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ থাকবে। বলে দি যে Oppo G72 IP52 রেটিং সহ আসবে এবং ডলবি অ্যাটমোস অডিও টেকনোলজি পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Moto G72 স্মার্টফোনটিতে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে, যার প্রাইমারি সেন্সর 108 মেগাপিক্সেল হবে। এর সাথে, একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো সেন্সর পিছনের প্যানেলে মজুত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G72-এ একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আশা করা হচ্ছে Moto G72 এর দাম 15,000 টাকার বাজেটে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
