ভিভো ভারতের বাজারে তাদের Y31 সিরিজের অধীনে vivo Y31, Y31t এবং Y31 Pro স্মার্টফোন তিনটি লঞ্চ করা হয়েছে। এবার এই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন vivo Y31e 4G নামে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ভিভো ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে গ্লোবাল সার্টিফিকেশন সাইটে vivo Y31e 4G ফোনটি লিস্টেড হয়েছে।
vivo Y31e 4G ফোনের সার্টিফিকেশন ডিটেইলস
থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে vivo Y31e 4G ফোনটি লিস্টেড হয়েছে। এই সাইটে ফোনটি V2661 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম vivo Y31e হবে বলে জানা গেছে। এনবিটিসি সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী ফোনটি vivo Y31e 5G কানেক্টিভিটি নয়, বরং 4G LTE সাপোর্ট সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে জানানো হয়নি, তাই বর্তমানে এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
vivo Y31t 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন
গত আগস্ট মাসে এই সিরিজের অধীনে vivo Y31t 5G ফোনটি পেশ করা হয়েছিল। এই ফোনটি প্রাথমিক 26,999 টাকা দামে সেল করা হয়। এটি 4GB RAM + 128GB Storage অপশনের দাম। এই ফোনটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Adreno 613 জিপিইউ রয়েছে।
vivo Y31t 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 44W 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি এসজিএস সার্টিফাইড 5-Star Drop Resistance বডি দিয়ে তৈরি এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।
vivo Y31t 5G ফোনটিতে 6.75 ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে লো ব্লু লাইট, ডিসি ডিমিং এবং আই প্রোটেকশনের মতো ফিচার যোগ করা হয়েছে। ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। ফটোগ্রাফির জন্য vivo Y31t 5G ফোনে 50MP এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।











