Home খবর শীঘ্রই লঞ্চ হতে চলেছে 108MP Camera সহ Tecno Pova 6 5G স্মার্টফোন! প্রকাশ্যে এল ফটো এবং ফিচার

শীঘ্রই লঞ্চ হতে চলেছে 108MP Camera সহ Tecno Pova 6 5G স্মার্টফোন! প্রকাশ্যে এল ফটো এবং ফিচার

টেক ব্র্যান্ড তাদের POVA সিরিজের POVA 6 Pro এবং POVA 6 Neo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে আরও একটি নতুন Tecno POVA 6 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে কোনো ধরনের অফিসিয়াল তথ্য জানানো হয়নি, তবে একটি নতুন লিকের মাধ্যমে Tecno POVA 6 5G স্মার্টফোনের ফটো এবং ফিচার ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

Tecno Pova 6 5G এর লুক

টিপস্টার পারাস গুগ্লানি Tecno Pova 6 5G ফোনের তথ্য শেয়ার করেছে। লিক হওয়া ইমেজের মাধ্যমে আপকামিং ফোনটি টেকনো Spark 20 Pro ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে চারকোণা বড় ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে তিনটি লেন্স এবং একটি ফ্ল্যাশ রয়েছে।

এই ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম আফ/ডাউন বাটন ও এর ঠিক নীচের দিকে ইম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফোনের ফ্রেমের অর্ধেক অংশে এই তিনটি বাটন রয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ডায়নেমিক আইল্যান্ড ফিচারযুক্ত পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের টপ ফ্রেমে স্পিকার, নীচের ফ্রেমে ইউএসবি পোর্ট এবং বাঁদিকের ফ্রেমে সিম স্লট যোগ করা হয়েছে।

Tecno Pova 6 5G এর স্পেসিফকেশন (লিক)

টিপস্টারের পক্ষ থেকে শেয়ার করা তথ্য অনুযায়ী আপকামিং Tecno Pova 6 5G ফোনটিতে 108MP Camera দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 3x অপ্টিক্যাল জুম থাকতে পারে। অন্যদিকে লিকের মাধ্যমে এই ফোনে 120Hz রিফ্রেশ রেট আউটপুট সহ পাঞ্চ-হোল স্ক্রিন থাকবে বলে জানা গেছে। এই ফোনে 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে যোগ করা হতে পারে।

Tecno Pova 6 5G ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে এবং ভ্যানিলা মডেল 128GB স্টোরেজ সহ বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য টেকনো ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Tecno Pova 6 Pro এর দাম এবং স্পেসিফিকেশন