12 5G ব্যান্ড সাপোর্ট সহ Motorola-এর লো বাজেট Moto G62 5G স্মার্টফোনটি Flipkart-এ প্রচুর ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এই Motorola স্মার্টফোনটি মিড রেঞ্জ সেগমেন্টের অন্তর্গত। Motorola G62 স্মার্টফোনটিতে একটি 6.55-ইঞ্চি FullHD + IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট হল 120Hz। Motorola এর এই ফোনটি Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারে এই স্মার্টফোনটি Flipkart থেকে খুব কম দামে কেনা যাবে৷ এই পোস্টে আপনাদের Motorola G62 5G স্মার্টফোনে অফার, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: বাতিল হল Xiaomi 13 সিরিজ এবং iQOO 11 সিরিজের লঞ্চ ইভেন্ট, জেনে নিন কারণ
Motorola Moto G62 5G স্মার্টফোনের অফার
Motorola G62 5G স্মার্টফোনটি Flipkart-এ 15,999 টাকার প্রারম্ভিক দামে তালিকাভুক্ত করা হয়েছে।8GB র্যাম সহ এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 17,999 টাকা দামে তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনটি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। Motorola G62 5G স্মার্টফোনটি Flipkart Axis Bank এর কার্ডের মাধ্যমে কিনলে 5 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও Discovery + সাবস্ক্রিপশনে পাবেন 25 শতাংশ ডিসকাউন্ট।
Motorola Moto G62 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
Motorola G62 5G স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট হল 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট হল 240Hz। এই Motorola স্মার্টফোনে Qualcomm এর শক্তিশালী Snapdragon 695 5G SoC ব্যবহার করা হয়েছে। এই ফোনটি 5G এর 12 ব্যান্ড সাপোর্ট করে। এই Motorola ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ পেশ করা হয়েছে। আরও পড়ুন: OnePlus কে টক্কর দিতে প্রস্তুত Samsung! দুর্দান্ত স্পেসিফিকেশন সহ মার্কেটে আনছে নতুন Galaxy M54 5G স্মার্টফোন
Motorola G62 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP, যার সাথে 8MP আল্ট্রা ওয়াইড এবং ডেপথ ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। Motorola এর এই ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে এবং এই ফোনটি Android 12 এ রান করে। এই ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











