গত মাসে ওপ্পো চীনের বাজারে তাদের OPPO Reno 16 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16 Pro স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। 200MP Camera সহ ফোনদুটি ভারতের বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার গীকবেঞ্চে OPPO Reno 16 ফোনটি লিস্টেড হয়েছে। এই সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
OPPO Reno 16 ফোনের গীকবেঞ্চ ডিটেইলস
গীকবেঞ্চ OPPO Reno 16 ফোনটি CPH2865 মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি এই ফোনের গ্লোবাল ভার্সন, যা চীনের বাইরে অন্যান্য বাজারে পেশ করা হবে। ভারতের বাজারেও মডেলগুলি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1240 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 3994 স্কোর পেয়েছে।
আসন্ন OPPO Reno 16 5G ফোনের গ্লোবাল মডেলটি 9 জুন গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম সহ দেখা গেছে। একইসঙ্গে এতে কালারওএস 16 দেওয়া হতে পারে। অন্যদিকে গীকবেঞ্চে ওপ্পো ফোনটি 12GB RAM সহ স্পট হয়েছে। তাই ভারতের বাজারে ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী OPPO Reno 16 5G ফোনে Qualcomm এর Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে। এই 4ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর, এতে 1.84GHz ক্লক স্পীডযুক্ত বেস ফ্রিকোয়েন্সি হবে বলে জানা গেছে এবং টপ ক্লক স্পীড 2.80GHz হবে। একইসঙ্গে গীকবেঞ্চের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনে Adreno 722 জিপিইউ দেওয়া হবে।
OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন
চীনের বাজারে OPPO Reno 16 ফোনটিতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির 1.5K স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট সার্ফেস সহ AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 460PPI, 3840Hz PWM ডিমিং এবং 3600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই নতুন ওপ্পো ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রোটেকশনের জন্য এসজিএস সার্টিফাইড গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 16 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 116 ডিগ্রী এফওভি সহ 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স ও 3.5x optical এবং 120x digital zoom সাপোর্টেড 50 মেগাপিক্সেল Telephoto লেন্স দেওয়া হয়েছে। একইভাবে OPPO Reno 16 5G ফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের OPPO Reno 16 5G ফোনে শক্তিশালী 6700mAh battery দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W SuperVOOC চার্জিং ফিচার রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP66, IP68, IP69, IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির ফোনে Wi-Fi 6, Bluetooth 5 এবং NFC এর মতো ফিচার রয়েছে। OPPO Reno 16 5G ফোনের ভারতীয় মডেলে কি ধরনের স্পেসিফিকেশন দেওয়া হবে, তা জানার জন্য আপাতত অপেক্ষা করা হচ্ছে।











