সস্তা 5G স্মার্টফোন প্রেমীদের জন্য আজ থেকে ভারতে 12 হাজার টাকার চেয়েও কম দামের Lava Shark 2 5G ফোনের সেল শুরু হয়েছে। গত মাসে অর্থাৎ মে মাসে এই ফোনটি দেশের বাজারে লঞ্চ করা হয়েছিল এবং আজ অর্থাৎ 10 জুন থেকে এই ফোনটির সেল শুরু হচ্ছে। 6000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং 8GB RAM (4GB+4GB) এর ক্ষমতাসম্পন্ন এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Lava Shark 2 5G ফোনের দাম
ভারতের বাজারে Lava Shark 2 5G ফোনটি 4GB RAM + 64GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আজ অর্থাৎ 10 জুন থেকে দেশের মার্কেটে অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। এই ফোনটি Sonar Gold এবং Arya Blue কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই লো বাজেট ফোনটির সঙ্গে Free Home Service এর সুবিধাও দেওয়া হবে।
Lava Shark 2 5G ফোনের স্পেসিফিকেশন
Lava Shark 2 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 ওএসের স্টক ভার্সন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি একটি স্টক অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং এতে কোনো ইউআই লেয়ার নেই। অর্থাৎ এই স্মার্টফোনে ব্লোট-ফ্রি এবং অ্যাড-ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Lava Shark 2 5G স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি UNISOC T8200 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 5,15,768 AnTuTu score পেয়েছে।
Lava Shark 2 5G স্মার্টফোনের অন্যতম বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করার পর 13 ঘন্টার চেয়েও বেশি YouTube প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। একইসঙ্গে ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Lava Shark 2 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা সাধারণত এই প্রাইস রেঞ্জের ফোনে দেখা যায় না। Lava Shark 2 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Shark 2 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই সস্তা 5G ফোনে Bluetooth 5.0, 3.5mm হেডফোন জ্যাক, OTG এবং FM Radio এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।












