ওয়ানপ্লাসের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কিছুদিন আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী অক্টোবর মাসে OnePlus 16 স্মার্টফোন পেশ করা হবে। আজ অফিসিয়ালি এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে 12 অক্টোবর OnePlus 16 ফোনটি লঞ্চ করা হবে। এই হাই-এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ ফোনটিতে Qualcomm এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। আপকামিং OnePlus 16 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus 16 ফোনের লঞ্চ ডেট
12 অক্টোবর OnePlus 16 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি হোম-মার্কেট চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন ফ্ল্যাগশিপ ফোনটি টেক মঞ্চে পেশ করা হবে। এই ফোনটি প্রথমে চীনের বাজারে পেশ করা হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জারি করা টিজারে ফোনটি Tomorrow Star Light (White), Dark Forest (Black) এবং Red (Mars Masterpiece) কালার অপশনে দেখা গেছে। ইতিমধ্যেই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গেছে।
OnePlus 16 ফোনের স্পেসিফিকেশন
OnePlus 16 ফোনটিতে Qualcomm এর সবচেয়ে নতুন এবং শক্তিশালী Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 5.0GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই মোবাইল সিপিইউ সহ OnePlus 16 ফোনটি 5,384,433 AnTuTu V12 স্কোর পেয়েছে। OnePlus 16 ফোনটিতে 185FPS Gaming সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। OnePlus 16 5G ফোনটিতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 1/1.4 ইঞ্চির OIS সেন্সর সাপোর্টেড 200 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল 3X periscope telephoto Sony IMX882 সেন্সর ও 50 মেগাপিক্সেল Ultrawide আঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus 16 ফোনটিতে 50 মেগাপিক্সেল অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
কোম্পানি জানিয়েছে OnePlus 16 5G ফোনটি 185Hz রিফ্রেশ রেট ডিসপ্লে সহ পেশ করা হবে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই তাচ স্যাম্পলিং রেট এবং পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আপকামিং ওয়ানপ্লাস 5G ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলোজি এবং স্ক্রিনে প্রোটেকশন গ্লাস যোগ করা হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 16 5G ফোনটিতে 9000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার থাকবে। লিক অনুযায়ী ফোনে 50W wireless চার্জিং টেকনোলোজি সাপোর্ট করবে। আপকামিং OnePlus 16 5G ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য আগামী 12 অক্টোবর লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।











