Home খবর 12GB RAM এবং 120W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল নতুন 5G ফোন, জেনে নিন দাম এবং ফিচার

12GB RAM এবং 120W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল নতুন 5G ফোন, জেনে নিন দাম এবং ফিচার

টেক ব্র্যান্ড iQoo তাদের ‘Neo’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন iQOO Neo 7 লঞ্চ করেছে। এটি একটি 5G মোবাইল ফোন যা 12GB RAM, 50MP ক্যামেরা, Android 13 OS, MediaTek Dimensity 9000+ এবং 5,000mAh ব্যাটারি সহ বেশ কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই পোস্টে আমি আপনাদের iQOO Neo 7 5G এর সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: চীনা ওয়েবসাইটগুলো থেকে সাবধান! এইভাবে চুরি করছে আপনার ব্যাঙ্কিং ডিটেইল

iQOO Neo 7 এর স্পেসিফিকেশন

iQOO Neo 7 5G ফোনটি 19.8:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত, যা একটি 6.78-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি E5 AMOLED প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করে। এই ফোনটি Pixelworks ডিসপ্লে চিপ সাপোর্ট করে যা 1500nits ব্রাইটনেস সাপোর্ট সহ পেশ করা হয়েছে।

iQOO Neo 7 5G ফোনটি লেটেস্ট Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে যা 3.05GHz অক্টা-কোর প্রসেসর সহ 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 9000+ চিপসেট দ্বারা চালিত। গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনে Mali-G710 GPU রয়েছে। এই iQoo মোবাইলটি 12 GB পর্যন্ত RAM মেমরি এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। আরও পড়ুন: দীপাবলির আগে বড় চমক দিল আম্বানি ,সেলের জন্য হাজির রিলায়েন্সের লো বাজেট JioBook

iQOO Neo 7 ফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে।এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে F/1.88 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল Sony IMX766V সেন্সর দেওয়া হয়েছে, এর সাথে F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/24 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। iQOO Neo 7 ফোনটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে।iQOO Neo 7-এ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

iQOO Neo 7 এর দাম

iQOO Neo 7 5G ফোনটি চীনে চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে, 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2699 (আনুমানিক 30,890 টাকা), 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 2,999 (প্রায় 34,400 টাকা), 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,299 (প্রায় 37,800 টাকা) এবং 12GB RAM +, 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,599 (প্রায় 41,200 টাকা)। আরও পড়ুন: দীপাবলি থেকে শুরু হচ্ছে আম্বানির Jio 5G পরিষেবা, কীভাবে পাবেন Jio ওয়েলকাম অফার, জেনে নিন ডিটেইল

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন