Home খবর ভারতে খুব শীঘ্রই 12GB RAM সহ প্রবেশ করতে চলেছে OnePlus 10RT ফোন, লঞ্চের আগেই জেনে নিন এই ফোনটির স্পেসিফিকেশন

ভারতে খুব শীঘ্রই 12GB RAM সহ প্রবেশ করতে চলেছে OnePlus 10RT ফোন, লঞ্চের আগেই জেনে নিন এই ফোনটির স্পেসিফিকেশন

OnePlus চলতিদিনে OnePlus 10T স্মার্টফোনটিকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে, যে ওয়ানপ্লাসের এই ফোনটি এই বছর লঞ্চ হ‌ওয়া কোম্পানির শেষ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হতে পারে। এর পরে 2023 সালে OnePlus 11 সিরিজ আসতে পারে। কিন্তু টিপস্টার মুকুল শর্মার মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, OnePlus চলতিদিনে নিজের আর‌ও একটি স্মার্টফোনে কাজ করছে, এই ফোনটিকে OnePlus 9RT নামে পেশ করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী ভারতে ওয়ানপ্লাসের এই ফোনটির ইন্টারনাল টেস্টিং শুরু হয়ে গেছে। OnePlus 10RT স্মার্টফোন‌টিকে ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশনে মডেল নাম্বার CPH2413-এর সাথে লিস্টেড করা হয়েছে।

টিপস্টার মুকুল শর্মা আপকামিং স্মার্টফোনের কিছু সম্ভাবিত স্পেসিফিকেশন‌ও শেয়ার করেছে। OnePlus 10RT স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনটিকে দুটি কালার অপশনে পেশ করা যেতে পারে। এর সাথেই এই ফোনে 120Hz-এর AMOLED প‍্যানেল‌ও দেওয়া যেতে পারে। এই আর্টিকেলে OnePlus 10RT স্মার্টফোনের সম্পর্কে এখনো পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য শেয়ার করা হবে।

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus 10RT

OnePlus 10RT ফোনের ভারত লঞ্চ সম্পর্কে গোপন তথ্য শুনতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত এটি শোনা যাচ্ছিল, যে OnePlus 10T স্মার্টফোন‌টি কোম্পানির শেষ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হতে পারে। OnePlus 10RT স্মার্টফোন‌টিকে BIS সার্টিফিকেশনে মডেল নাম্বার CPH2413-এর সাথে স্পট করা গেছে। এমতাবস্থায় আশা করা হচ্ছে, যে ওয়ানপ্লাসের এই ফোনটিকে খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে লঞ্চ করা যেতে পারে।

OnePlus 10RT-এর স্পেসিফিকেশন

টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, যে OnePlus 10RT স্মার্টফোনে 120Hz রিফ্রেশরেট যুক্ত AMOLED প‍্যানেল দেওয়া যেতে পারে। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে দুটি স্টোরেজ অপশন, যথা― 8GB RAM/128GB স্টোরেজ মডেল এবং 12GB RAM/256GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। OnePlus 10RT স্মার্টফোনটি Android 12 আধারিত OxygenOS 12 স্কিনে রান করতে পারে।

OnePlus 10RT স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া যেতে পারে। এই ফোনে 50MP-এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8MP-এর সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং 2MP-এর থার্ড ক‍্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনটি 16MP-এর ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করতে পারে। এর সাথেই ওয়ানপ্লাসের এই আপকামিং OnePlus 10RT ফোনটিকে গ্রীন এবং ব্ল‍্যাক দুটি কালার অপশনে পেশ করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন