Home খবর 130km রেঞ্জসহ লঞ্চ হল ন্রুন ইলেকট্রিক স্কুটার BMW CE 04, জেনে নিন ফিচার এবং দাম

130km রেঞ্জসহ লঞ্চ হল ন্রুন ইলেকট্রিক স্কুটার BMW CE 04, জেনে নিন ফিচার এবং দাম

BMW কোম্পানি তাদের নতুন Motorrad CE 04 ইলেকট্রিক স্কুটার পেশ করেছে। কোম্পানি মালয়েশিয়ার মার্কেটে এই ই-স্কুটার লঞ্চ করেছে। তবে BMW এখনও পর্যন্ত, ভারতীয় মার্কেটে এই ই-স্কুটারটির লঞ্চ সম্পর্কে কোনও তথ্য পেশ করেনি। মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই BMW এর এই ইলেকট্রিক স্কুটার ভারতের রাস্তায় দেখা যাবে। এই ব্যয়বহুল ইলেকট্রিক স্কুটারটির বিশেষত্ব হল এটি এতটাই শক্তিশালী যে এই স্কুটারটি মাত্র 2.6 সেকেন্ডে 0 থেকে 50km/h পৌঁছতে পারে। এই ই-স্কুটারটির টপ স্পিড হল 120km/h এবং রেঞ্জ 130km। আরও পড়ুন: আজ থেকে সেল শুরু Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনের, পাওয়া যাবে দারুণ অফার

টপ স্পিড এবং রেঞ্জ

CE 04 এর ফ্রেমে একটি লিকুইড-কুলড মোটর রয়েছে। এই ইলেকট্রিক মোটরটি ব্যাটারি এবং পিছনের চাকার মধ্যে অবস্থান রয়েছে এবং এটি 42hp সেট করা হয়েছে। এছাড়াও এই ই-স্কুটারটিতে 62Nm টর্ক রয়েছে, অন্যদিকে ড্রাইভটি সিঙ্গেল সুইংআর্মের মাধ্যমে বেরিয়ে আসে। CE 04 ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড 120km/h রাইডিং রেঞ্জ হল 130km, যার জন্য এটিতে একটি 8.9kWh ব্যাটারি রয়েছে।

BMW Motorrad CE 04 এর ফ্রন্ট হুইলে টুইন265 mm ডায়ামিটারের ডিস্ক সহ ডুয়াল ফোর-পিস্টন ক্যালিপার রয়েছে। পাশাপাশি দুটি চাকার 15-ইঞ্চি এবং সামনের টায়ারের সাইজ 120/70 এবং পিছনের টায়ার 160/60। পিছনের টায়ারে একটি সিঙ্গেল-পিস্টন ফ্লোটিং ক্যালিপার এবং ABS সহ একটি একক 265mm ডিস্ক রয়েছে। এছাড়াও, CE 04 এর ফ্রন্ট সাসপেনশনে একটি সিঙ্গেল-ব্রিজ টেলিস্কোপিক ফর্ক রয়েছে যার স্প্রিং ট্রাভেল 110mm। আরও পড়ুন: লঞ্চ হল OPPO এর নতুন লো বাজেট 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন 

Motorrad CE 04-এ একটি চার্জিং সিস্টেম রয়েছে যা বিভিন্ন চার্জিং অপশনের পারমিশন দেয়। আপনি স্কুটারটি একটি মেইন সকেট, একটি টাইপ 2 ওয়াল বক্স বা একটি চার্জিং স্টেশন থেকে চার্জ করতে পারেন। যদিও এর লিথিয়াম ব্যাটারি যদিও অপসারণযোগ্য নয়। এই স্কুটারটি একটি 2.3kW চার্জার ব্যবহার করে চার্জ করা হলে প্রায় 4 ঘন্টা 20 মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে চার্জ করা যেতে পারে। 6.9kw ক্ষমতা যুক্ত টাইপ 2 চার্জারটি 100 মিনিটের মধ্যে স্কুটারটিকে সম্পূর্ণ চার্জ করতে পারে। CE 04 এ তিনটি রাইড মোড রয়েছে- ইকো, রেইন এবং রোড। এই ই-স্কুটারে চতুর্থ মোড ডায়নামিক শুধুমাত্র একটি এক্স-ফ্যাক্টরি অপশন হিসাবে পেশ করা হয়েছে। এই স্কুটারটিতে একটি 10.25-ইঞ্চি TFT কালার ডিসপ্লে রয়েছে যেটা কোম্পানির অ্যাপের সাথে যুক্ত করা যায়।

BMW Motorrad CE 04 স্কুটারের দাম

এখনও এই ই-স্কুটারের দাম প্রকাশ করা হয়নি। কিন্তু,এই স্কুটারটির দাম প্রায় $13,721 (11,20,587.21 টাকা) হবে বলে মনে করা হচ্ছে। 2023 সালের মার্চের মধ্যে অফিসিয়ালি এর দাম এবং সেল সম্পর্কে তথ্য দেওয়া যেতে পারে। আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ‘Pathaan’-এর ট্রেলার! আবার বড় পর্দায় ধামাকাদার এন্ট্রি নিচ্ছেন কিং খান

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন