Home খবর আগামী সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে iQOO Z6 Lite 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

আগামী সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে iQOO Z6 Lite 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO ব্র্যান্ড ভারতে তাদের iQOO Z6 সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে যা iQOO Z6 5G, iQOO Z6 44W এবং iQOO Z6 Pro 5G নামে সেল এর জন্য পাওয়া যায়। এই তিনটি মোবাইল ফোনের পর এবার কোম্পানি তাদের এই সিরিজের অধীনে আরেকটি নতুন মডেল যুক্ত করতে চলেছে, যার নাম iQOO Z6 Lite। ভারতে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে এই ফোনটি, যা একটি 5G ফোন হিসাবে আসবে। এই স্মার্টফোনের প্রোডাক্ট পেজটি কোম্পানির তরফ থেকে অফিসিয়াল করা হয়েছে।

iQOO Z6 Lite 5G এর ভারত লঞ্চ

iQoo Z6 Lite 5G ফোনটি ভারতে 14 সেপ্টেম্বর লঞ্চ হবে। এই মোবাইল ফোনের প্রোডাক্ট পেজটি লাইভ করা হয়েছে এবং iQOO Z6 Lite 5G ফোনের ফটো এবং স্পেসিফিকেশন শপিং সাইট Amazon India-এ শেয়ার করা হয়েছে। ফোনটি 14 সেপ্টেম্বর লঞ্চ হওয়ার পরেই Amazon-এ সেল এর জন্য পাওয়া যাবে।

iQOO Z6 Lite 5G এর স্পেসিফিকেশন

iQOO Z6 Lite-এর যেই পেজটি Amazon India-তে অফিসিয়াল হয়েছে, সেখানে ফোনের ফটো শেয়ার করার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। জানা গেছে যে iQoo Z6 Lite স্মার্টফোনটির ডিসপ্লের রিফ্রেশরেট হবে 120Hz। ফোনটির স্ক্রিন ওয়াটারড্রপ নচ স্টাইলে তৈরি করা হবে। প্রসেসিং এর জন্য এই ফোনে Qualcomm Snapdragon চিপসেট এর সাপোর্ট থাকবে, যা ডুয়াল 5G-তে কাজ করবে।

ফটোগ্রাফির জন্য iQOO Z6 Lite ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের প্রাথমিক সেন্সরটি 50 মেগাপিক্সেলে হবে বলে আশা করা হচ্ছে। iQoo তার ফোনটিকে Fully Loaded Entertainment ট্যাগলাইন দিয়ে প্রচার করেছে। এই ফোনে সেরা সেলফি ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি থাকবে। তবে এই ফোনটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। 14 সেপ্টেম্বর iQOO Z6 Lite 5G লঞ্চের পরেই ফোনটির দাম সম্পর্কে জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন