ভারতে লঞ্চ হতে চলেছে 6mm এর চেয়েও পাতলা Motorola স্মার্টফোন, 15 ডিসেম্বর লঞ্চ হতে পারে Edge 70

অক্টোবর মাসে মোটোরোলা গ্লোবাল বাজারে তাদের Motorola Edge 70 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটির থিকনেস মাত্র 5.9mm। এবার কোম্পানি Motorola Edge 70 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। লিকের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট জানা গেছে। লিক অনুযায়ী এই ডিসেম্বর মাসেই ক্রিসমাসের আগেই ফোনটি ভারতে পেশ করা হবে।

15 ডিসেম্বর Motorola Edge 70 ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সম্পর্কে জানিয়েছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী Motorola Edge 70 ফোনটি 35 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। গ্লোবাল মডেলের তুলনায় ভারতীয় মডেলের ব্যাটারি এবং ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। যদি আগামী 10 দিনের মধ্যে ফোনটি লঞ্চ করা হয়, তবে শীঘ্রই কোম্পানি এই ফোনের টিজার জারি করবে এবং কনফার্ম লঞ্চ ডেট জানিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

ইতিমধ্যেই Motorola Edge 70 ফোনটির স্লিম ডিজাইনের জন্য টেক মার্কেটে ইউজারদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। কোম্পানির ফোনটির থিকনেস মাত্র 5.99mm এবং এর ওজন মাত্র 159 গ্রাম। জানিয়ে রাখি Apple iPhone Air ফোনের থিকনেস 5.64mm এবং Samsung Galaxy S25 Edge ফোনের থিকনেস 5.8mm। অর্থাৎ স্লিম ফোনের দিক দিয়ে Motorola Edge 70 ফোনটি এই ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। অন্যদিকে বাজারে উপস্থিত 5.75mm থিকনেস সহ মিড-রেঞ্জ Tecno Spark Slim ফোনটিও প্রতিযোগী হয়ে উঠতে পারে।

Motorola Edge 70 5G ফোনটিতে 4nm ফ্যাব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm-এর Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসরে রয়েছে। কোম্পানি ভারতের ভেরিয়েন্টেও একই প্রসেসর দেওয়া হতে পারে। গ্লোবাল মার্কেটে ফোনটি 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

Motorola Edge 70-এ 2712 × 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K স্ক্রিন দেওয়া হয়েছে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500 nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে Water Touch Technology ফিচার রয়েছে, এর ফলে ভেজা হাতে টাচ করলেও ফোনটি সঠিকভাবে কাজ করবে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OIS সেন্সর, 120° FOV সহ 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3-in-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই মটোরোলা ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

গ্লোবাল মার্কেটে Motorola Edge 70 5G ফোনটি 4,800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তবে লিক অনুযায়ী ভারতে Edge 70 ফোনটি আরও বড় ব্যাটারি সহ পেশ করা হবে। এটি 5,000mAh+ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য 68W ওয়ার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ফোনটি MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here