সম্প্রতি আমরা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম রিয়েলমি ভারতে Narzo 100x নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবারা ব্র্যান্ডের পক্ষ থেকে realme Narzo 100x 5G ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 15 জুলাই ভারতে ফোনটি লঞ্চ করা হবে। একইসঙ্গে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Narzo 100x 5G ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
realme Narzo 100x 5G ফোনের লঞ্চ ডিটেইলস
15 জুলাই ভারতের বাজারে realme Narzo 100x 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি কোনো বড়সড় অনুষ্ঠান ছাড়াই আগামী 15 জুলাই দুপুর 12টার সময় ফোনটির দাম ঘোষণা করে দেবে। রিয়েলমি ভারতের ওয়েবসাইট এবং ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ফোনটির দাম ঘোষণা করা হবে। শপিং সাইট আমাজনে রিয়েলমি ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এখানেও realme Narzo 100x 5G ফোনটির দাম ঘোষণা করে এটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই 5G ফোনটি Flash Orange এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।
Meet the #realmeNARZO100x 5G with the Segment’s Biggest 8000mAh Battery.
Launching 15th July, 12 PM.
Stay tuned!https://t.co/TlxuwWXbx7https://t.co/J8REXlo6Lj pic.twitter.com/2ftu3Nu0Sl
— realme narzo India (@realmenarzoIN) July 9, 2026
realme Narzo 100x 5G ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে realme Narzo 100x 5G ফোনটি শক্তিশালী 8000mAh battery সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে খুব সহজেই 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।
Realme Narzo 100x ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড realme UI 7.0 সহ কাজ করবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Narzo 100x 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি একটি মোবাইল চিপসেট, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
Realme Narzo 100x 5G ফোনটিতে 14GB ডায়নামিক RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হবে। এই Realme 5G স্মার্টফোনে Gemini Live সহ একাধিক AI ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে AI Pulse Light যোগ করা হবে, নোটিফিকেশন এলে এই লাইট আলাদা আলাদা রঙে জ্বলে উঠবে। কোম্পানি জানিয়েছে এতে 5 স্পীড সেটিং এবং 9 টি কালার অপশন দেওয়া হবে।
realme Narzo 100x 5G ফোনে 6.8-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 140Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য আপকামিং ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে এবং ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য আগামী 15 জুলাই লঞ্চের অপেক্ষা করতে হবে।
