যেসব ইউজাররা 20 হাজার টাকার চেয়ে কম দামের নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ থেকে দেশের বাজারে iQOO Z11 Lite 5G ফোনের সেল শুরু হচ্ছে। এই ফোনটিতে 6500mAh ব্যাটারি রয়েছে। 44W ফাস্ট চার্জিং, 50MP ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে সহ এই নতুন ফোনটি পাওয়া যাবে মাত্র 17,999 টাকার বিনিময়ে। এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
iQOO Z11 Lite 5G ফোনের দাম এবং অফার
ভারতের বাজারে iQOO Z11 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 19,499 টাকা। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 6GB RAM ভেরিয়েন্ট দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 128GB মডেলের দাম 21,499 টাকা এবং 256GB মডেলের দাম 24,499 টাকা রাখা হয়েছে।
প্রাথমিক সেলে কোম্পানি তাদের iQOO Z11 Lite 5G ফোনে 1500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এই ছাড় সহ ফোনটির স্টার্টিং এফেক্টিভ প্রাইস পড়বে 17,999 টাকা। একইভাবে ফোনটির 6GB+128GB মডেল 19,999 টাকা এবং 6GB+256GB মডেল 22,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
iQOO Z11 Lite 5G ফোনটি কেনার সময় HDFC বা ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে এই 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আজ থেকেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, শপিং সাইট আমাজন ও রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি Midnight Blue এবং Solar Flame কালার অপশনে সেল করা হবে।
iQOO Z11 Lite 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
iQOO Z11 Lite 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 15 ঘন্টা, 12 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফোনটির রিভার্স চার্জিং ফিচার ব্যাবহার করে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। এছাড়াও এই ফোনে Bypass Charging 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে।
iQOO Z11 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Greasy Hand ও Wet Hand ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। দুই বছরের পুরনো এই অক্টাকোর প্রসেসর 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 5,74,553 AnTuTu score পেয়েছে।
iQOO Z11 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT505C সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এই ফোনে AI Superlink টেকনোলজি দেওয়া হয়েছে, যা লো নেটওয়ার্ক এলাকাতে সিগন্যাল স্ট্রেন্থ 10% বুস্ট করতে সক্ষম। iQOO Z11 Lite 5G ফোনে SGS সার্টিফাইড মিলিটারি গ্ৰেড বডি যোগ করা হয়েছে, ফলে উঁচু থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং রয়েছে। এছাড়াও এই ফোনের ক্যামেরা মডিউলে Dynamic Light দেওয়া হয়েছে, যা নোটিফিকেশন ও অন্যান্য অ্যালার্টের জন্য চারটি কালারে জ্বলে ওঠে।
