Home টপ সংগ্রহ 15000 টাকার চেয়ে সস্তা Realme 5G স্মার্টফোনের লিস্ট (2025), জেনে নিন দাম এবং ফিচার

15000 টাকার চেয়ে সস্তা Realme 5G স্মার্টফোনের লিস্ট (2025), জেনে নিন দাম এবং ফিচার

15,000 টাকার চেয়ে কম দামে Realme এর 5G ফোনগুলি ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এই রেঞ্জের Realme C73 5G, Realme P1 5G, Realme Narzo 70 Turbo 5G, Realme 14x 5G, Realme Narzo 70x 5G, Realme 13 5G, Realme 12x 5G, Realme Narzo N65 5G এবং Realme C75 5G ফোনগুলি সুন্দর পারফরমেন্স এবং আকর্ষণীয় ডিজাইনের দৌলতে বেশ হিট। এইসব ফোনে শক্তিশালী অক্টাকোর প্রসেসর, হাই রেজোলিউশন ডিসপ্লে, বড় ব্যাটারি এবং দারুণ ক্যামেরা সেটআপ রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme 5G স্মার্টফোনের লিস্ট (2025)

স্মার্টফোন দাম (RAM + স্টোরেজ)
Realme C73 5G ₹10,499 (4GB + 64GB)
Realme P1 5G ₹13,999 (6GB + 128GB)
Realme Narzo 70 Turbo 5G ₹13,498 (6GB + 128GB)
Realme 14x 5G ₹14,999 (6GB + 128GB)
Realme Narzo 70x 5G ₹11,799(4GB + 128GB)
Realme 12x 5G ₹11,999 (4GB + 128GB)
Realme Narzo N65 5G ₹10,477 (4GB + 128GB)
Realme C75 5G ₹12,999 (4GB + 128GB)

 

Realme C73 5G

মাত্র 10,499 টাকা দামে Realme C73 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির Dimensity 6300 প্রসেসর দৈনন্দিন কাজ এবং হালকা গেম সহজেই সামলাতে সক্ষম। এই ফোনে 32MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Realme P1 5G

Realme P1 5G ফোনটিতে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে Dimensity 7050 প্রসেসর রয়েছে, ফলে এতে হালকা গেমিং ও মাল্টি টাস্কিং করা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে IP54 রেটিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Realme Narzo 70 Turbo 5G

Realme Narzo 70 Turbo 5G ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির Dimensity 7300 Energy প্রসেসর হালকা গেমিং ও মাল্টি টাস্কিঙের জন্য উল্লেখযোগ্য। এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে IP64 রেটিং এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Realme 14x 5G

Realme 14x 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে Dimensity 6300 প্রসেসর রয়েছে, যা হালকা গেমিং এবং মাল্টি টাস্কিং করতে সক্ষম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে IP69 রেটিং এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Realme Narzo 70x 5G

Realme Narzo 70x 5G ফোনে 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে Dimensity 6100+ প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটির 5000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং রয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Realme 12x 5G

Realme 12x 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.72-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনে Dimensity 6100+ প্রসেসর দেওয়া হয়েছে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে IP54 রেটিং দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Realme Narzo N65 5G

Realme Narzo N65 5G ফোনে 6.67-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে Dimensity 6300 প্রসেসর রয়েছে। ফোনটিতে 50MP প্রাইমারি এবং 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে IP54 রেটিং রয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Realme C75 5G

Realme C75 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে, যা হালকা গেমিং ও মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন