মে মাসের শেষ সপ্তাহটি মোবাইল মার্কেটের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই সপ্তাহে টেক জগতে প্রায় ডজন খানেক নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সময়ে ভারতের বাজারে কোনো নতুন স্মার্টফোন পেশ করা হবে না ঠিকই, তবে বিদেশের মার্কেটে বিভিন্ন উল্লেখযোগ্য স্মার্টফোন লঞ্চ করা হবে। 25 মে থেকে 31 মের মধ্যে মালয়েশিয়া ও ইউরোপে নতুন স্মার্টফোন পেশ হতে চলেছে। Honor, vivo, OPPO, Xiaomi ও Infinix তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এইসব আপকামিং ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।
Honor 600 series
লঞ্চ ডেট – 25 মে
25 মে সন্ধ্যা 7টার সময় চীনে এই সিরিজের অধীনে Honor 600 এবং Honor 600 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনগুলিতে আইফোন এয়ারের মতো পিল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে চীনে Honor 600 সিরিজের ফোনগুলিতে 8600mAh ব্যাটারি দেওয়া হবে। এই দুটি ফোনেই 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে এবং Honor 600 Pro ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যেতে পারে।
Honor 600 এবং Honor 600 Pro উভয় ফোনে Snapdragon প্রসেসর দেওয়া হতে পারে। 200MP ক্যামেরা সহ এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনদুটিতে 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 8000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। উভয় ফোনে IP68 + IP69 + IP69K রেটিং থাকতে পারে।
vivo Y600 Turbo
লঞ্চ ডেট – 25 মে
চীনে আজ vivo Y600 Turbo 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হবে এবং এই ফোনটি কোম্পানির প্রথম 165Hz রিফ্রেশ রেটযুক্ত স্মার্টফোন হবে বলে শোনা যাচ্ছে। এর ফলে ফোনটিতে স্মুথ গেমিং এবং স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনে OLED প্যানেল দিয়ে তৈরি 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হতে পারে।
vivo Y600 Turbo ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি দেওয়া হবে। এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9020mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
Infinix Hot 70 series
লঞ্চ ডেট – 25 মে
আজ ইনফিনিক্স গ্লোবাল মার্কেটে তাদের Hot 70 সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে Infinix Hot 70 এবং Hot 70 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সিরিজের ফোনগুলিতে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল দেওয়া হবে, যা রোদ বা গরমে রং পরিবর্তন করবে। এই ফোনে RGB halo lighting সিস্টেম সহ রেয়ার ক্যামেরা যোগ করা হবে, এই লাইট নোটিফিকেশন অনুযায়ী কালার চেঞ্জ করবে।
Infinix Hot 70 সিরিজের ফোনে MediaTek প্রসেসর থাকতে পারে এবং এই ফোনে LPDDR4X RAM ব্যাবহার করা হতে পারে। Infinix Hot 70 ফোনে 6000mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত HD+ LCD ডিসপ্লে যোগ করা হবে।
OPPO Reno 16 series
লঞ্চ ডেট – 25 মে
আজ অর্থাৎ 25 মে চীনে OPPO Reno 16 সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16 Pro ফোনগুলি পেশ করা হতে পারে। চীনে লঞ্চের পর এই ফোনদুটি ভারতের বাজারেও সেল করা হবে। OPPO Reno 16 ফোনে MediaTek Dimensity 8550 প্রসেসর দেওয়া হবে এবং OPPO Reno 16 Pro ফোনে MediaTek Dimensity 9500s চিপসেট যোগ করা হবে বলে শোনা যাচ্ছে। উভয় ফোনে 12GB RAM থাকতে পারে।
লিক অনুযায়ী OPPO Reno 16 ফোনে 6.32 ইঞ্চির ফ্ল্যাট 1.5K OLED LTPS ডিসপ্লে দেওয়া হবে। অপরদিকে Reno 16 Pro ফোনে 6.78 ইঞ্চির 1.5K OLED LTPO স্ক্রিন যোগ করা হতে পারে। 200MP ক্যামেরা সহ এই ফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। এই দুটি ফোনেই 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং প্রো মডেলে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
Xiaomi 17T Series
লঞ্চ ডেট – 28 মে
আগামী 4 জুন ভারতে Xiaomi 17T ফোনটি লঞ্চ করা হবে। তার আগেই 28 মে গ্লোবাল মার্কেটে এই সিরিজ পেশ করা হবে। প্রথমে মালয়েশিয়াতে এই সিরিজের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro 5G ফোনদুটি সেল করা হবে। এর মধ্যে Xiaomi 17T ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর এবং Xiaomi 17T Pro ফোনে MediaTek Dimensity 9500 চিপসেট দেওয়া হতে পারে। এই দুটি ফোনেই 16GB RAM যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17T ফোনে 6500mAh এবং Xiaomi 17T Pro ফোনে 7000mAh ব্যাটারি থাকতে পারে। সিরিজের ভ্যানিলা মডেলে 6.59-ইঞ্চির ডিসপ্লে এবং প্রো মডেলে 6.83-ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। উভয় ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনদুটিতে Leica ক্যামেরা ব্যাবহার করা হবে।
vivo S60 series
লঞ্চ ডেট – 29 মে
আগামী 29 মে চীনে vivo S60 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে vivo S60 এবং vivo S60 Vitality Edition ফোনদুটি পেশ করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এর বাইরে আরও কোনো মডেল লঞ্চ করা হতে পারে। এই সিরিজের ফোনগুলিতে নতুন Live Photo ফিচার দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর মাধ্যমে ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর লাইভ ইমেজিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
vivo S60 সিরিজে Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে 16GB পর্যন্ত RAM পাওয়া যাবে। লিক অনুযায়ী এতে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 7200mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এই ফোনগুলিতে Sony IMX8 সিরিজের পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনদুটিতে IP68 + IP69 রেটিং থাকবে।
Lava Shark 2 5G
লঞ্চ ডেট – জানা যায়নি
ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা কিছু দিন আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে মে মাসের শেষ সপ্তাহে কোম্পানির পক্ষ থেকে তাদের Lava Shark 2 5G ফোনটি লঞ্চ করা হবে। আপাতত নির্দিষ্ট কোনো তারিখ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই সপ্তাহেই ফোনটি অফিসিয়ালি পেশ করা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 15,000 টাকার সেগমেন্টে লঞ্চ করা হবে। লাভা জানিয়ে দিয়েছে এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির স্ক্রিন থাকবে।
এখনও পর্যন্ত ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ফোনটি 5,00,000 এর চেয়েও বেশি AnTuTu score পেতে পারে। ভারতের বাজারে এই ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হতে পারে। Lava Shark 2 5G ফোনে ফুল চার্জে 13 ঘন্টার চেয়েও বেশি ইউটিউব স্ট্রিমিং করা যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং থাকবে।
















