Home খবর ভারতে এই মাসেই লঞ্চ হতে পারে 16GB RAM সহ Motorola Edge 70 Pro+ স্মার্টফোন, থাকতে পারে টেলিফটো লেন্স

ভারতে এই মাসেই লঞ্চ হতে পারে 16GB RAM সহ Motorola Edge 70 Pro+ স্মার্টফোন, থাকতে পারে টেলিফটো লেন্স

এই মাসে মোটোরোলা ভারতে তাদের Motorola Edge 70 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। ভারতের বাজারে ফোনটি প্রথম MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এবার Edge 70 Pro মডেলের পর কোম্পানি তাদের Motorola Edge 70 Pro+ ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই মাসে অর্থাৎ মে মাসের দিকে Motorola Edge 70 Pro+ ফোনটি লঞ্চ করা হতে পারে।

টিপস্টার মুকুল শর্মা Motorola Edge 70 Pro+ ফোনের তথ্য শেয়ার করেছেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী মে মাসে ভারতে Motorola Edge 70 Pro+ ফোনটি লঞ্চ করা হবে। এই মাসের শেষের দিকে ফোনটি ভারতের বাজারে আসতে চলেছে এবং জুন মাসের প্রথমেই ফোনের সেল শুরু হয়ে যাবে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে Motorola Edge 70 Pro+ ফোনটি 16GB RAM ভেরিয়েন্টে সেল করা হবে। জানিয়ে রাখি Motorola Edge 70 Pro+ ফোনটি 8GB এবং 12GB RAM সহ পেশ করা হয়েছিল। অন্যদিকে আপকামিং মোটোরোলা ফোনে Telephoto লেন্স ব্যাবহার করা হতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং তিনটি 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে।

Edge 70 Pro Plus 5G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও 50 মেগাপিক্সেল 3.5x Telephoto periscope লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে Pro Plus 5G ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। Edge 70 Pro ফোনে টেলিফটো লেন্সের পরিবর্তে ডেডিকেটেড 3-ইন-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে।

একইসঙ্গে আপকামিং Edge 70 Pro Plus 5G ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে, যারা Edge 70 Pro ফোনের ক্ষেত্রে দেখা যায়নি। জানিয়ে রাখি পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 70 Pro ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 14 ঘন্টা, 1 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য এতে 90W TurboPower ফিচার যোগ করা হয়েছে।

Motorola Edge 70 Pro 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর দেওয়া হয়েছিল। আমাদের টেস্ট চলাকালীন AnTuTu score 21,94,258 পেয়েছে। অন্যদিকে হেভি পারফরমেন্সের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 4600mm² vapor chamber রয়েছে।

Motorola Edge 70 Pro 5G ফোনে 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি কার্ভড স্ক্রিন হাই 144Hz রিফ্রেশ রেট এবং 5200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 8GB RAM ভেরিয়েন্টের দাম 38,999 টাকা এবং 12GB RAM ভেরিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে উভয় RAM ভেরিয়েন্টে 256GB Storage সাপোর্ট করে।