গত বছর নভেম্বর মাসে ভারতের প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ realme GT 7 Pro স্মার্টফোন লঞ্চ হয়েছিল। এই ফ্ল্যাগশিপ ফোনটি 12GB RAM ও 16GB RAM অপশনে পেশ করা হয়েছিল এবং এটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 59,999 টাকা। তবে বর্তমানে এই ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে 16,000 টাকা কম দামে সেল করা হচ্ছে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। realme GT 7 Pro ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
| realme GT 7 Pro | লঞ্চ প্রাইস | সেলিং প্রাইস | ডিসকাউন্ট |
| 12GB RAM + 256GB Storage | ₹59,999 | ₹44,999 | ₹15,000 |
| 16GB RAM + 512GB Storage | ₹65,999 | ₹49,999 | ₹16,000 |
ভারতে realme GT 7 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 59,999 টাকা দামে পেশ করা হয়েছিল এবং 16GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল 65,999 টাকা। এর আগেও কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে প্রাইস কাট জারি করা হয়েছিল। এবার Realme GT 7 Pro ফোনে 6 হাজার টাকা ডিসকাউন্ট কুপন ঘোষণা করা হয়েছে।
এই ডিসকাউন্ট কুপন সহ ফোনটির 12GB RAM মডেলের দাম কমে 44,999 টাকা হয়ে গেছে এবং 16GB RAM মডেলের দাম হয়েছে 49,999 টাকা। অর্থাৎ লঞ্চ প্রাইসের তুলনায় এই ফোনের 12GB RAM মডেল 15 হাজার টাকা এবং 16GB RAM মডেল 16 হাজার টাকা কম দামে কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমেও সস্তায় কেনা যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এবং কম দামে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
আগেই বলা হয়েছে realme GT 7 Pro ফোনটি ভারতের প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন। 3nm ফেব্রিকেশন প্রসেস এবং Orion CPU আর্কিটেকচারে তৈরি এই চিপসেট 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এটি 28,10,079 AnTuTu Score পেয়েছে।
জেনে অবাক হতে হয় এই ফোনটির আনটুটু স্কোর OnePlus 13 (26,89,625), iPhone 16 Pro Max (17,74,620) এবং Samsung Galaxy S25 Ultra (22,17,076) ফোনের চেয়েও বেশি। এই তিনটি ফোনই ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং এগুলির দামও realme GT 7 Pro ফোনটির চেয়ে অনেকটাই বেশি। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি পুরনো হলেও, এখনও পর্যন্ত এই ফোনটি হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং সামলাতে সক্ষম।
realme GT 7 Pro ফোনটিতে একাধিক AI ফিচার রয়েছে এবং এটি realme UI 6.0 এ কাজ করে Dynamic RAM ফিচারের মাধ্যমে এতে 28GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR5X RAM + UFS 4.0 Storage টেকনোলজি রয়েছে। ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5k quad-curved OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 8T LTPO প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য realme GT 7 Pro ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP IMX906 OIS প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ পোর্ট্রেট IMX882 লেন্স এবং 112° FOV সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W Ultra Charge ফিচার সাপোর্টেড 5,800mAh সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারি যোগ করা হয়েছে।
আমাদের পিসিমার্ক ব্যাটারি টেস্টে ফোনটি 17 ঘন্টা, 34 মিনিট বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। ফোনটির ব্যাটারি 20% থেকে 100% ফুল চার্জ হতে মাত্র 29 মিনিট সময় লেগেছে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ট্রেন্ডে পরিণত হয়েছে, তবে realme GT 7 Pro ফোনটির ব্যাটারি পারফরমেন্স এবং চার্জিং স্পীড বড় ব্যাটারির অভাব অনুভব করতে দেয় না।
যারা আইফোনের বদলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য Realme GT 7 Pro ফোনটি একটি দারুণ অপশন। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি সরাসরি OnePlus 13 সিরিজ এবং Galaxy S25 সিরিজকে টক্কর দিতে সক্ষম। ডিসকাউন্ট সহ 50 হাজার টাকার চেয়ে কম দামে 16GB RAM সহ স্মার্টফোন নিঃসন্দেহে একটি দারুণ ডিল। যারা ফোনটি পুরনো বলে এড়িয়ে যেতে চান তাদের জানিয়ে রাখি বাজারে ফোনটি পুরনো হলেও লেটেস্ট ফোনের মতোই পারফরমেন্স দিতে সক্ষম।











