16GB RAM সহ লঞ্চ হবে Redmi K80 Pro! স্পেসিফিকেশন সহ লিস্টেড হল বেঞ্চমার্কিং সাইটে

Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোনের পর কোম্পানির পক্ষ থেকে এবার তাদের ‘রেডমি’ ব্র্যান্ডের অধীনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। Xiaomi 15 সিরিজের ফোনহুলি সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড চিপসেট Snapdragon 8 Elite সহ পেশ করা হয়েছে। এই একই প্রসেসর আপকামিং Redmi K80 সিরিজেও দেখা যাবে। এবার এই সিরিজের প্রো মডেলটি এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে। এর ফলে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

Redmi K80 Pro গীকবেঞ্চ লিস্টিং

  • Redmi K80 Pro ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে 24122RKC7C মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • ফোনটির নাম প্রকাশ্যে না এলেও সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন সাইটেও ফোনটি একই মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • গতকাল অর্থাৎ 17 নভেম্বর 2024 Redmi K80 Pro ফোনটি গীকবেঞ্চে লিস্টেড হয়েছে।
  • গীকবেঞ্চ অনুযায়ী এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হবে এবং ফোনটি Android 15 ওএসে রান করবে।
  • এই প্রসেসরে অক্টাকোর সিপিইউ থাকবে। এতে 3.53GHz ক্লকস্পীডযুক্ত ছয়টি কোর ও 4.32GHz ক্লকস্পীডযুক্ত দুটি কোর পাওয়া যাবে।
  • গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 6GB RAM দেওয়া হবে।
  • Redmi K80 Pro ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে 2753 এবং মাল্টি কোর টেস্টে 8460 স্কোর পেয়েছে।

Redmi K80 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিজাইন: Redmi K80 Pro ফোনে মেটালিক ফ্রেম থাকবে বলে শোনা যাচ্ছে, এতে টাইটেনিয়ামও থাকতে পারে। এতে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে আইপি রেটিং দেওয়া হবে।
  • ডিসপ্লে: Redmi K80 Pro ফোনে 6.67-ইঞ্চির স্ক্রিন যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 2K স্ক্রিন থাকবে। এতে রেজোলিউশন আপস্কেলিং ফিচার এবং ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ দেওয়া হতে পারে।
  • চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K80 Pro ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi K80 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এতে Sony LYT Fusion প্রাইমারি সেন্সরের সঙ্গে 3x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো লেন্স এবং 32MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Redmi K80 Pro ফোনের দাম (লিক)

Redmi K80 Pro ফোনটি চীনে 3499 Yuan দামে লঞ্চ করা হতে পারে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 40,500 টাকার কাছাকাছি। ফোনটি সত্যি এই দামে লঞ্চ হলে এটি এখনও পর্যন্ত Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ হওয়া সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। তবে মনে রাখা দরকার যে কোনো ফোনের দাম ভারতের তুলনায় চীনে কমই হয়। ভারতে এলে দাম কিছুটা বেড়ে যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here