17 মার্চ লঞ্চ হতে পারে ফোল্ডেবল OPPO Find N6 স্মার্টফোন, থাকবে 200MP Camera

বিগত বেশ কিছু দিন ধরে চাইনিজ টেক কোম্পানি ওপ্পোর আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন OPPO Find N6 শিরোনামে ছেয়ে রয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনটি OPPO Find N6 নামে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। ওপ্পো এর ফাইন্ড সিরিজের প্রোডাক্ট ম্যানেজার Zhou Yibao এই বিষয়ে জানিয়েছেন। তিনি অফিসিয়ালি ঘোষণা করেছেন চাইনিজ নিউ ইয়ারের পর বাজারে OPPO Find N6 ফোনটি লঞ্চ করা হবে।

এইবছর 17 ফেব্রুয়ারি থেকে চাইনিজ নিউ ইয়ার শুরু হয়ে 3 মার্চ পর্যন্ত চলবে। কোম্পানির আধিকারিকের বক্তব্য অনুযায়ী মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে টেক মঞ্চে OPPO Find N6 ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী মার্চ মাসে চীনের বাজারে OPPO Find N6 17 ফোনটি লঞ্চ করা হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারর আপকামিং ওপ্পো ফোল্ডেবল ফোনের লঞ্চ ডেট শেয়ার করেছেন।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Find N6 17 ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং ColorOS 16 সহ লঞ্চ করা হবে।

OPPO Find N6 ফোনটি একটি ডুয়েল ডিসপ্লে সহ স্মার্টফোন। লিক অনুযায়ী আপকামিং ফোল্ডেবল ফোনটিতে 8.12 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে থাকবে। এই LTPO OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটি ফোল্ড করার পর 6.62 ইঞ্চির কভার ডিসপ্লে পাওয়া যাবে। এই OLED স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য OPPO Find N6 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল লেন্স যোগ করা হতে পারে। জানিয়ে রাখি Galaxy Z Fold7 ফোনটিতেও 200MP ক্যামেরা সাপোর্ট করে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Find N6 ফোনটিতে প্রাইমারি ও কভার উভয় ডিসপ্লেতেই 20 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find N6 ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি একটি ডুয়েল-সেল ব্যাটারি হবে বলে জানা গেছে, এর ফলে ফোনটির ডিজাইন অত্যন্ত স্লিম হতে পারে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে একটি ডেডিকেটেড Plus Key থাকবে এবং এটি Titanium, Deep Black ও Golden Orange কালার অপশনে বাজারে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here