Home খবর 11 মার্চ ভারতে আসতে চলেছে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra স্মার্টফোন, থাকবে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন

11 মার্চ ভারতে আসতে চলেছে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra স্মার্টফোন, থাকবে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন

MWC 2026 এর মঞ্চ শাওমি তাদের ’17’ সিরিজ চীনের বাইরে গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এই সিরিজের অধীনে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra স্মার্টফোনদুটি পেশ করা হবে। গ্লোবাল বাজারে লঞ্চের সঙ্গে সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনদুটি আগামী সপ্তাহে ভারতে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে 11 মার্চ Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra স্মার্টফোনদুটি ভারতে পেশ করা হবে। এই ফোনদুটি হাইএন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং ভারতে Xiaomi 17 Ultra ফোনটির দাম 1 লক্ষ টাকার বেশি রাখা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপামিং স্মার্টফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।


Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra স্মার্টফোনদুটির সম্পূর্ণ ডিটেইলস ওয়ার্ল্ড কংগ্রেস 2026 ইভেন্টের মঞ্চ থেকে জানানো হয়েছিল। এবার 11 মার্চ ফোনগুলির ভারতীয় দাম সম্পর্কে ঘোষণা করা হবে। একইসঙ্গে এই দিন Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটির পাশাপাশি Xiaomi Pad 8 ফোনটিও ভারতের বাজারে পেশ করা হবে। আপকামিং Xiaomi 17 ফোনটির প্রাথমিক দাম 60 হাজার টাকার কাছাকাছি এবং Xiaomi 17 Ultra ফোনের দাম প্রায় সোয়া লক্ষ টাকা রাখা হতে পারে। আসন্ন ফোনের অফিসিয়াল দাম জানার জন্য আগামী 11 মার্চ ফোনগুলি লঞ্চের অপেক্ষা করতে হবে।

Xiaomi 17 Ultra ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ভারতের প্রথম শাওমি স্মার্টফোন হতে চলেছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে 3D Dual-Channel IceLoop সিস্টেম রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং HyperOS 3.0 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে। ভারতে Xiaomi 17 Ultra ফোনটি 50W ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকবে।

Xiaomi 17 Ultra ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল Light Fusion 1050L সেন্সর সহ 200 মেগাপিক্সেল telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। Xiaomi 17 Ultra ফোনটিতে 6.9 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC সহ স্যাটেলাইট কমিউনিকেশন যোগ করা হয়েছে।

Xiaomi 17 ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6330mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটিতে 6.3 ইঞ্চির OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.67 অ্যাপার্চারযুক্ত এবং 23mm সহ লাইট এন্ড শ্যাডো হান্টার 950 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 60mm সহ Samsung JN5 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত এবং 17mm OV50M 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর থাকবে। Xiaomi 17 ফোনটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হবে।