Home খবর এক কাপ চায়ের থেকেও কম দামে প্রতিদিন পাবেন 2 জিবি ডেটা! কিভাবে পাবেন এই সুবিধা? জেনে নিন বিস্তারিত

এক কাপ চায়ের থেকেও কম দামে প্রতিদিন পাবেন 2 জিবি ডেটা! কিভাবে পাবেন এই সুবিধা? জেনে নিন বিস্তারিত

10 বছর আগে যদি আপনি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আপনি ভাল করেই জানবেন যে সেইসময় কয়েক জিবি ডেটার জন্য কত টাকা খরচ করতে হত । মোবাইল ফোন ইউজাররা যদি এক মাসে 10 জিবি ডেটাও পেতেন, তাতেও তারা অনেক খুব খুশি হতেন। তারপরে দেশে Jio এর প্রবেশ ঘটে এবং পুরো টেলিকম বাজার বদলে যায়। সারা বিশ্বে এমন কখনও ঘটেনি যে কোনো দেশের মানুষ 6 মাসের জন্য একেবারে বিনামূল্যে আনলিমিটেড 4G ডেটা পেয়েছে। রিলায়েন্স জিও প্রাথমিকভাবে গ্রাহকদের ফ্রি মোবাইল পরিষেবা দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে শুধু Jio নয়, Airtel এবং Vodafone Idea (Vi) ইত্যাদি টেলিকম কোম্পানিগুলোও অনেক সুবিধা দিয়েছে। গত কয়েক মাসে, এই সংস্থাগুলি মোবাইল প্ল্যানের দাম বাড়ানোয় ইউজাররা প্রতিবাদ করেন।

ইউজাররা Jio, Airtel এবং Vi-এর মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে তুলনামূলক ভাবে সস্তা এবং ভাল অপশন গুলো খুঁজছেন। আমরা যদি আপনাকে বলি যে এমন একটি মোবাইল রিচার্জ প্ল্যানও মার্কেটে পাওয়া যায়, যেখানে আপনারা 1 কাপ চায়ের থেকেও কম দামে প্রতিদিন 2GB ডেটা পাবেন, তাহলে আপনাদের প্রতিক্রিয়া কী হবে? আপনি নিশ্চয়ই অবাক হবেন, কি তাই তো? এই পোস্টে আপনাদের এমন একটি সাশ্রয়ী মোবাইল রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানাবো, যেখানে 1 জিবি ডেটার দাম 2 টাকার কম হবে, যেখানে ইউজাররা 4 টাকার কম দামে দৈনিক 2 জিবি ডেটার সুবিধা পাবেন৷

সাশ্রয়ী Data Plan

এক কাপ চায়ের থেকেও কম দামে দৈনিক 2 জিবি ডেটা প্রদানকারী সংস্থাটি আর কেউ নয়, দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL । যে দামে অন্যান্য বেসরকারী সংস্থাগুলি 28 দিনের ভ্যালিডিটি অফার করে, সেখানে BSNL এই দুর্দান্ত প্ল্যানে খুব কম দামে 50 দিনের ভ্যালিডিটি প্রদান করছে। আমরা এখানে যেই BSNL প্ল্যানের কথা বলছি তার দাম 198 টাকা, যা কোম্পানি প্রিপেইড ইউজারদের জন্য চালু করেছে। এই প্ল্যানে, খুব কম দামে অধিক দিনের ভ্যালিডিটি এবং ভরপুর ডেটা দেওয়া হচ্ছে।

1 জিবি ডেটার দাম 2 টাকার কম

BSNL-এর 198 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 50 দিন। এই প্ল্যানের অধীনে, কোম্পানির পক্ষ থেকে ইউজারদের প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরো প্ল্যানে মোট 100 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। যদি এই ডেটার খরচ দৈনিক ভিত্তিতে গণনা করা হয়, তাহলে দৈনিক 2 জিবি ডেটা ইউজাররা পাচ্ছেন মাত্র 3.96 টাকায়, অর্থাৎ 2 জিবি ডেটার দাম 4 টাকারও কম। এইভাবে, BSNL ইউজাররা 1 জিবি ইন্টারনেট ডেটার জন্য মাত্র 1.98 টাকা দিচ্ছেন। এটি বর্তমানে মার্কেটে উপস্থিত সবচেয়ে সস্তা ইন্টারনেট ডেটা প্ল্যানগুলির মধ্যে একটি, যেখানে 2 জিবি ডেটা মোবাইল ইউজারদের জন্য 1 কাপ চায়ের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে।

দীর্ঘ মেয়াদী প্ল্যান

প্রথমেই বলে রাখি যে 198 টাকার এই BSNL প্ল্যানে, প্রতিদিন 2 জিবি অনুসারে, মোট 100 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এমনকি 2 জিবি ডেটা শেষ হওয়ার পরেও দিনে ইউজাররা তাদের স্মার্টফোনে 40Kbps গতিতে ইন্টারনেট চালাতে পারবে। কোম্পানি 198 টাকায় 50 দিনের ভ্যালিডিটি দিচ্ছে, যা Reliance Jio, Airtel এবং Vi-এর থেকে অনেক ভালো। একই সাথে, BSNL তাদের ইউজারদের লোক টিউন এর সুবিধাও প্রদান করছে।