ভারতের বাজারে OPPO F35 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনের পাশাপাশি OPPO F35 Pro ফোনও পেশ করা হয়েছে, এই স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। OPPO F35 5G স্মার্টফোনটিতে 8GB RAM, 50MP Selfie Camera, 8000mAh Battery এবং MediaTek Dimensity 6360 MAX প্রসেসর দেওয়া হয়েছে। OPPO F35 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO F35 5G ফোনের দাম
OPPO F35 5G স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশনের দাম 38,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনটি 8GB RAM + 128GB Storage অপশন 42,999 টাকা দামে পেশ করা হয়েছে। প্রাথমিক সেল হিসাবে ফোনটিতে 10% অর্থাৎ 4,299 টাকার ছাড় দেওয়া হবে। আগামী 11 অক্টোবর থেকে ফোনটি Wave Blue, Titanium Grey এবং Mist Pink কালার অপশনে সেল করা হবে।
OPPO F35 ফোনের স্পেসিফিকেশন
OPPO F35 স্মার্টফোনটিতে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED Ultra Bright স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 1000Hz টাচ স্যামপ্লিং রেট এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি Crystal Guard প্রোটেকশন রয়েছে।
OPPO F35 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6360 Max অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ARM Mali-G57 MC2 রয়েছে। এই স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য এতে LPDDR4X RAM যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO F35 5G স্মার্টফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP Monochrome সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO F35 5G ফোনে 50MP আলট্রা-ওয়াইড ন্যাচারাল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে, যা 0.6x জুম সহ ওয়াইড গ্ৰুপ সেলফি ক্যাপচার করতে সক্ষম।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO 5G ফোনটি 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে ফোনটিতে একটানা 26 ঘন্টা ভিডিও স্ক্রলিং টাইম উপভোগ করা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে reverse চার্জিং ফিচার সাপোর্ট করবে।
OPPO F35 ফোনটিতে 360° আর্মার বডি রয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলে বা শক্ত কোনো বস্তুর সঙ্গে আঘাত লাগলেও কোনো ক্ষতি হবে না। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য OPPO F35 5G ফোনটিতে Wi-Fi 6 এবং Bluetooth 5.4 এর মতো ফিচার যোগ করা হয়েছে।












