দীর্ঘদিন ধরেই সামনে আসছে একের পর এক ইলেকট্রিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, যার ফলে ইলেকট্রিক গাড়ি কতটা নিরাপদ এই প্রশ্নটি এখন সবার মাথায় ঘুরছে। এবার ইলেকট্রিক গাড়িতে অগ্নিকাণ্ডের এমন একটি ঘটনা সামনে এসেছে, যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। আসলে, নাসিকে একটি ট্রান্সপোর্ট কনটেইনারে লোড করার পরে জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকল (Jitendra Electric Vehicles) এর 20টি ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায়। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে, সেই ঘটনায় নাকি 40 টি গাড়িতে আগুন লেগেছে । একসাথে এতগুলি ই-স্কুটারে আগুন লাগার প্রসঙ্গে কোম্পানি বলেছে যে, তারা আগুন লাগার মূল কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করছে।
Jitendra EV
9 এপ্রিল স্কুটারগুলি বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। কোম্পানি ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং আগুনের কারণ নির্ণয় করতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। রিপোর্ট অনুসারে, জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকেলস তাদের নাসিক ফ্যাক্টরিতে মোট 40টি ইলেকট্রিক স্কুটার একসাথে একটি কন্টেইনার লোড করেছিল। যদিও এই ঘটনায় কেও আহত হয়নি বলেই জানা গেছে।
It started out as random & sporadic but now cases of #ElectricVehicles on fire are surfacing with increasing frequency. Just as I had feared.
Last Saturday, 20 #electricscooters from #JitendraEV were gutted near Nashik in a trailer.
It’ll get worse before it gets better.#EV pic.twitter.com/2G5ZFXqBfn— Sumant Banerji (@sumantbanerji) April 11, 2022
কোম্পানি ET Auto কে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছে যে 9 এপ্রিল তাদের কারখানার গেটের কাছে একটি স্কুটার ট্রান্সপোর্ট কনটেইনারে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। তাদের টিম দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা এটাও জানিয়েছে যে তাদের কাছে নিরাপত্তা সবার আগে। তাই ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে, আর খুব শীঘ্রই তারা এই দুর্ঘটনার কারণ বের করে নেবে।
এর আগেও আগুন লেগেছে বহু ইলেকট্রিক স্কুটারে
ভারতে গ্রীষ্মের শুরু থেকে এখনও পর্যন্ত ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার এটি পঞ্চম ঘটনা। এর আগে 26 শে মার্চ পুনেতে OLA S1 Pro স্কুটারে প্রথম আগুন লাগার ঘটনা সামনে আসে।তারপর একই দিনে, একটি Okinawa স্কুটারের ব্যাটারিতে আগুন লাগে, সেই ঘটনাটি ঘটেছিল ভেলোরে, যেখানে একজন ব্যক্তি এবং তার 13 বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছিল। তার কয়েক দিন পরে, তামিলনাড়ুতেও PureEV-তে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে।
এই সব ঘটনা গুলি প্রকাশ্যে আসার পরে সারা দেশে বিক্রি হওয়া ইলেকট্রিক যানবাহনের সুরক্ষা এবং স্থায়িত্ব নিয়ে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে৷ সড়ক পরিবহন মন্ত্রক CFEES এর কাছে আগুনের কারণ অনুসন্ধান করে এই মাসের শেষের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। Ather এর সিইও তরুণ মেহতা বলেছেন যে এই ইলেকট্রিক স্কুটারগুলির ব্যাটারি প্যাকগুলি বাইরে থেকে আনা হয়েছে যা ভারতীয় আবহাওয়ার জন্য ডিজাইন করা হয়নি, আর সেই কারণেই এমন ঘটনা ঘটছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
