Home খবর শীঘ্রই লঞ্চ হবে Infinix Zero 30 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

শীঘ্রই লঞ্চ হবে Infinix Zero 30 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

Infinix তাদের Zero সিরিজ প্রসারিত করতে চলেছে। কোম্পানি Infinix Zero 20 স্মার্টফোনের উত্তরসূরি হিসেবে একটি নতুন 5G ডিভাইস আনছে যার নাম Infinix Zero 30 5G হতে পারে। এই নতুন মোবাইলটি বর্তমানে Geekbench এবং Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। অনুমান করা হচ্ছে আগামী জুলাই মাসে এই ফোনটি মার্কেটে লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Samsung Unpacked 2023 ইভেন্টে লঞ্চ হবে এইসব ডিভাইস, জেনে নিন ডিটেইলস

Infinix Zero 30 5G Bluetooth SIG তালিকা

তালিকা অনুসারে নতুন Infinix স্মার্টফোনটি X6731 মডেল নম্বরের সাথে দেখা গেছে। অনুমান করা হচ্ছে এই ফোনটি মার্কেটে Infinix Zero 30 5G নামে লঞ্চ করা যেতে পারে। এর আগে কোম্পানি তাদের Zero সিরিজে Zero 20 ডিভাইসটি 4G টেকনোলজির সাথে লঞ্চ করেছিল, তবে Zero 30 ফোনটি 5G সাপোর্ট করবে। এছাড়াও এই ডিভাইসটিতে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি দেওয়া হবে।

Infinix Zero 30 5G ফোনের Geekbench তালিকা

Infinix GT 10 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

উপরে উল্লিখিত স্মার্টফোনটির তালিকা ছাড়াও, Infinix তাদের নতুন GT সিরিজ নিয়েও কাজ করছে। কোম্পানি তাদের GT সিরিজের অধীনে Infinix GT 10 Pro ফোনটি মার্কেটে আনতে পারে। আরও পড়ুন: Snapdragon 8 Gen 2 প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Xiaomi Mix Fold 3 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন