4500 টাকা ছাড়ে পাওয়া যাবে 200MP ক্যামেরা, 12GB RAM এবং 7000mAh ব্যাটারি সহ vivo V70 FE 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আজ থেকে শুরু হচ্ছে 200MP ক্যামেরা সহ vivo স্মার্টফোনের সেল। কোম্পানির পক্ষ থেকে গত সপ্তাহে ভারতের বাজারে তাদের ‘V70’ সিরিজের পরিধি বিস্তার করে নতুন vivo V70 FE 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। আজ অর্থাৎ 9 এপ্রিল থেকে ভারতের বাজারে এই ফোনটির সেল শুরু হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 4,500 টাকা ডিসকাউন্ট‌ও দেওয়া হবে। vivo V70 FE 5G ফোনটি কোথা থেকে এবং কত দামে কেনা যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo V70 FE 5G ফোনটির 8GB RAM + 128GB Storage সহ বেস মডেল 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 8GB+256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 40,999 টাকা। এছাড়াও এই 5G ফোনটির 12GB RAM এবং 512GB মেমরি সহ টপ মডেল 44,999 টাকা দামে পেশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি 10% ছাড়ে সেল করা হচ্ছে। অর্থাৎ এই ফোনের 8GB + 128GB মডেলে 3,800 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এক‌ইভাবে 8GB + 256GB মডেলটি 4,100 টাকা কম দামে কেনা যাবে। vivo V70 FE 5G ফোনের 12GB + 256GB ভেরিয়েন্টে 4,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক অফারে Axis, Kotak বা HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই 10 শতাংশ ডিসকাউন্ট উপভোগ করা যাবে। ফুল পেমেন্ট এবং ইএম‌আই উভয় ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য। এছাড়া ইউপিআই পেমেন্ট করলেও 4500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই বেনিফিট পাওয়ার জন্য GPay, PhonePe, BHIM, Paytm, CRED, SuperMoney এবং Freecharge এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

vivo V70 FE 5G ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Northern Lights Purple এবং Monsoon Blue কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি মাত্র 1499 টাকা এক্সট্রা পেমেন্ট করলে vivo V70 FE ফোনটির সঙ্গে একটি TWS ইয়ারবাড পাওয়া যাবে এবং এছাড়াও কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হবে।

Vivo V70 FE 5G ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 9,90,352 AnTuTu score পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি রয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo V70 FE ফোনে 200MP ক্যামেরা রয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের অন্য কোনো ফোনে 200MP ক্যামেরা দেওয়া হয়নি তাই। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ 120° FOV এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি Underwater Photography সাপোর্ট করে।

Vivo V70 FE 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 449PPI পিক্সেল ডেনসিটি এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে।

Vivo V70 FE ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 16 ঘন্টা, 35 মিনিট PCMark battery বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি Bypass Charging সাপোর্ট করে, যা হেভি প্রসেসিঙের সময় ফোনটি ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেয়। এর ফলে ব্যাটারিতে চাপ পড়ে না এবং ফোন কম হীট হয়।

Vivo V70 FE 5G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে ডুয়েল ব্যান্ড Wi-Fi ও Bluetooth 5.4 এর পাশাপাশি NFC ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে Gaming HyperSense Audio এবং স্টেরিও স্পিকার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়াও এই ফোনটিতে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। Darkness Glow Technology এর দৌলতে এই ফোনটি আলোয় রাখার পর অন্ধকারে নিয়ে গেলে জ্বলজ্বল করবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here