Home খবর তিনটি 200MP ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে OPPO, প্রতিযোগিতার মুখে পড়বে Samsung এবং Vivo

তিনটি 200MP ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে OPPO, প্রতিযোগিতার মুখে পড়বে Samsung এবং Vivo

গত বছর অক্টোবর মাসে OPPO তাদের ফ্ল্যাগশিপ Find X9 এবং Find X9 Pro স্মার্টফোন দুটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের আপগ্রেড ভার্সন Find X9s এবং Find X9s Ultra স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই সিরিজের নতুন মডেল সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানি OPPO Find X10 সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। এই সিরিজে আরও মডেল লঞ্চ করা হতে পারে, তবে এবার OPPO Find X10 Pro Max ফোনের সম্পর্কিত তথ্য জানা গেছে।

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আসন্ন ফোনের তথ্য শেয়ার করেছে। তিনি চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে ফোনের তথ্য প্রকাশ্যে এনেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির OPPO Find X10 Pro Max ফোনে 6.89 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনে 1.5K বা 2K LTPO ডিসপ্লে থাকতে পারে এবং একইসঙ্গে AMOLED প্যানেল ব্যাবহার করা হতে পারে।

কোম্পানির আগের মডেলের মতো এই ফোনটিও মিডিয়াটেঁকের ফ্ল্যাগশিপ প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির ফোনটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর সহ পেশ করা হতে পারে। তাই OPPO Find X10 Pro Max ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9600 প্রসেসর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

লিকের মাধ্যমে আপকামিং ফোনের ক্যামেরা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল লিক অনুযায়ী OPPO Find X10 Pro Max ফোনে 200MP তিনটি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 1/1.3 ইঞ্চির সেন্সর সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।

একইসঙ্গে সেকেন্ড সেন্সর হিসাবে 1/1.28 ইঞ্চির 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে জানানো হয়েছে। তবে তৃতীয় লেন্সের জন্য 200MP বা 50MP এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। লিক ডিটেইলস অনুযায়ী এইবার কোম্পানি তাদের ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় আপগ্রেড দেওয়া প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়নি। তবে কোম্পানির Find X সিরিজেরর ধাঁরা বজায় রেখে আগামী অক্টোবর মাসের মধ্যে চীনের বাজারে তাদের আসন্ন ফোনটি লঞ্চ করতে পারে। অন্যদিকে নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের মধ্যে ফোনের সেল শুরু করা হতে পারে। আগামী অক্টোবর মাসের মধ্যেই OPPO Find X10 Pro Max ফোনটি চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।