Home Uncategorized 2000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা সহ এই লেটেস্ট Samsung স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

2000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা সহ এই লেটেস্ট Samsung স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

23 সেপ্টেম্বর স্যামসাঙ তাদের নতুন Galaxy M55s 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এতে 50MP সেলফি এবং 50MP রেয়ার ক্যামেরা, 8GB RAM, Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 26 সেপ্টেম্বর থেকে এই ফোনটির সেল শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফোনটি 2,000 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।

Samsung Galaxy M55s এর অফার

শপিং সাইট আমাজনে Samsung Galaxy M55s 5G ফোনটি 2,000 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। Amazon Great Indian Festival সেলে এই দুটি ভেরিয়েন্টেই 2 হাজার টাকা কুপন দেওয়া হচ্ছে। এই 2000 টাকার ডিসকাউন্ট উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেভিট কার্ডের প্রয়োজন হবে না। সমস্ত ইউজারাই এই 2 হাজার টাকার ডিসকাউন্ট পাবেন।

Samsung Galaxy M55s এর দাম

Samsung Galaxy M55s লঞ্চ প্রাইস ডিসকাউন্ট কুপন সেলিং প্রাইস
8GB RAM + 128GB Storage ₹19,999 ₹2,000 ₹17,999
8GB RAM + 256GB Storage ₹22,999 ₹2,000 ₹20,999

 

Samsung Galaxy M55s স্মার্টফোনটি 8GB RAM সহ করা হয়েছিল, এর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 22,999 টাকা রাখা হয়েছিল। আমাজন সেলে এই দুটি ভেরিয়েন্টেই 2 হাজার টাকা কমে সেল করা হচ্ছে এবং ডিসকাউন্টের পর এর দাম যথাক্রমে: 17,999 টাকা এবং 20,999 টাকা হয়েছে।

এই স্যামসাঙ স্মার্টফোনটি Green এবং Black কালার অপশনে সেল করা হচ্ছে। তবে এই ডিসকাউন্ট কুপন কতদিন পর্যন্ত জারি করা হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তাই কিছু দিনের মধ্যেই ফোনটি তার আগের দামে সেল করা হতে পারে। আমাজনের মাধ্যমে Galaxy M55s স্মার্টফোনটি কেনার এবং অফার জানার জন্য (এখানে ক্লিক করুন)

Samsung Galaxy M55s এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy M55s 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED + ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে দুর্দান্ত কালার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। এর ফলে ইমারসিভ ভিউইং উপভোগ করা যাবে। এছাড়া ফোনটিতে ভিশন বুস্টার ফিচার রয়েছে। এর মাধ্যমে ইউজাররা তীব্র রোদের মধ্যেও তাদের পছন্দের কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

প্রসেসর: Samsung Galaxy M55s 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ানইউআই অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 1.8GHz থেকে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 7 জেন 1 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই চিপসেটের সাহায্যে হেভি অপশনের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

স্টোরেজ: Samsung Galaxy M55s 5G ফোনটিতে 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া 8GB ভার্চুয়াল RAM ফিচারের সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এতে 1টিবি মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M55s ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন ফিচার সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি, এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এলইডি ফ্ল্যাশ সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে নাইটোগ্রাফি ফিচারের মাধ্যমে রাতেও অসাধারন ছবি তোলা যায়। অন্যদিকে সেলফির এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.4 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও ডুয়েল রেকর্ডিং মোড রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M55s 5G ফোনটিতে 45ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময়ে ব্যাটারি লাইফ সহ দ্রুত চার্জ হবে।

অন্যান্য: Samsung Galaxy M55s 5G ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।