Home খবর 7200mAh ব্যাটারি এবং 8GB RAM সহ Vivo Y51 Pro ফোনে 2000 টাকা ছাড়! জেনে নিন কোথায় পাওয়া যাবে এই বেনিফিট

7200mAh ব্যাটারি এবং 8GB RAM সহ Vivo Y51 Pro ফোনে 2000 টাকা ছাড়! জেনে নিন কোথায় পাওয়া যাবে এই বেনিফিট

বর্তমান স্মার্টফোনের মূল্যবৃদ্ধির যুগে দাঁড়িয়ে ভিভো তাদের ফ্যানদের জন্য দারুণ একটি উফার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের vivo Y51 Pro 5G ফোনের দামে 2000 টাকা ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি 8GB RAM সহ এই 5G ফোনে 7200mAh ব্যাটারি এবং 50MP AI ক্যামেরা রয়েছে। এই ফোনের অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo Y51 Pro ফোনের অফার

8GB RAM সহ vivo Y51 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। মার্চ মাসে লঞ্চের সময় এই ফোনের স্টার্টিং প্রাইস ছিল 24,999 টাকা। বারবার প্রাইস হাইকের পর এই ফোনের 8GB+128GB বেস মডেলের দাম 34,999 টাকা হয়ে গেছে।

কোম্পানির জারি করা vivo Y51 Pro 5G ফোনে 2000 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ডিসকাউন্ট সহ এই ফোনটি মাত্র 32,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনের 8GB+256GB মডেলের ক্ষেত্রেও এই অফার পাওয়া যাবে। এর ফলে এই মডেলটি 37,999 টাকার পরিবর্তে 35,999 টাকা দামে কেনা যাবে।

vivo Y51 Pro 5G ফোনের এই অফার ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসাবে দেওয়া হচ্ছে। Axis, HDFC এবং SBI ব্যাঙ্কের কার্ড ইউজাররা এই অফার উপভগ করতে পারবেন। এইসব ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে নো কস্ট ইএমআই করালেও এই অফার পাওয়া যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিভো ডট কমে এই অফার দেওয়া হচ্ছে। অপরদিকে শপিং সাইট আমাজনে Axis, HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলেও এইসব বেনিফিট পাওয়া যাবে।

vivo Y51 Pro ফোনের স্পেসিফিকেশন

vivo Y51 Pro 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে TUV Rheinland লো লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।

এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y51 Pro 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

vivo Y51 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50MP HD ওয়াইড আঙ্গেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটিতে IP68+IP69 রেটিং রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo Y51 Pro 5G ফোনে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টার চেয়েও বেশি ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার এবং 400 শতাংশ পর্যন্ত ভলিউম বুস্ট ফিচার রয়েছে।