চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ পেশ হতে চলেছে OPPO Reno 17 5G স্মার্টফোন, 16 নভেম্বর হবে লঞ্চ

গত সপ্তাহে OPPO জানিয়েছিল কোম্পানি তাদের OPPO Reno 17 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 16 নভেম্বর টেক মঞ্চে আপকামিং সিরিজের অধীনে OPPO Reno 17 এবং স্মার্টফোনগুলি পেশ করা হবে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 17 5G ফোনের ক্যামেরা সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছে। OPPO Reno 17 5G ফোনটি 50MP 4টি ক্যামেরা সহ পেশ করা হবে।

OPPO Reno 17 ফোনের ক্যামেরা

কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 17 5G ফোনের ক্যামেরা ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। OPPO Reno 17 ফোনের রেয়ার প্যানেলে 50MP ultra-clear প্রাইমারি ক্যামেরা, 50MP periscope telephoto লেন্স এবং 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স থাকবে।

OPPO Reno 17 5G ফোনের রেয়ার ক্যামেরা মডিউল অনেকটাই OPPO Reno 16 5G ফোনের মতো দেখা যাচ্ছে। ফোনের ব্যাক প্যানেলের উপরের বাঁদিকে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এই সেটআপে দুটি ক্যামেরা রিং সহ ছোট সেন্সর এবং ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO Reno 17 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

OPPO Reno 17 series স্পেসিফিকেশন

এছাড়া লিক অনুযায়ী OPPO Reno 17 5G ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে OPPO Reno 17 Pro ফোনে 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8550 Super চিপসেট দেওয়া হতে পারে।

OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড ColorOS 17 সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 17 ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। অন্যদিকে OPPO Reno 17 Pro ফোনটি 7200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। উভয় ওপ্পো স্মার্টফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং থাকবে।

OPPO Reno 17 ফোনে 6.5 ইঞ্চির LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে OPPO Reno 17 ফোনটিতে 6.32 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী Reno 17 Pro ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে গিম্বেল-স্টাইলিস স্টেবলাইজেশন ফিচার সাপোর্টেড
200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP periscope telephoto সেন্সর ও 50MP ultrawide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here