Home খবর 21 জুলাই লঞ্চ হতে চলেছে লো বাজেট স্মার্টফোন Lava Virat V1 এবং Virat V1 5G, জেনে নিন ডিটেইলস

21 জুলাই লঞ্চ হতে চলেছে লো বাজেট স্মার্টফোন Lava Virat V1 এবং Virat V1 5G, জেনে নিন ডিটেইলস

সম্প্রতি লাভা ইন্টারন্যাশানাল জানিয়েছিল ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজটি ‘Virat’ নামে পেশ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের নাম এবং লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী আগামী 21 জুলাই ভারতের বাজারে Lava Virat V1 4G এবং Virat V1 5G ফোনদুটি লঞ্চ করা হবে।

Lava Virat V1 ফোনের লঞ্চ ডিটেইলস

লাভা আগামী 21 জুলাই তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই Lava Virat সিরিজের অধীনে নতুন দুটি স্মার্টফোন পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে একটি ফোন 4G এবং অন্যটি 5G স্মার্টফোন হবে। স্মার্টফোন দুটি Lava Virat V1 4G এবং Lava Virat V1 5G নামে ভারতের বাজারে সেল করা হবে।

Lava Virat V1 4G

আমরা মনে করছি Lava Virat V1 4G স্মার্টফোনটি 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার ইমেজের মাধ্যমে জানা গেছে ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 13-মেগাপিক্সেল এআই সেন্সর থাকবে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP রেটিং যোগ করা হবে।

Lava Virat V1 4G ফোনের লোয়ার ফ্রেমে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল সহ 3.5এমএম হেডফোন জ্যাক দেওয়া হবে। অন্যদিকে ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। এটি একটি শকপ্রুফ স্মার্টফোন হবে। অন্যদিকে টিজার ভিডিওর মাধ্যমে জানা গেছে লাভা সস্তা ফোনটি Blue এবং White কালার অপশনে লঞ্চ করা হবে।

Lava Virat V1 5G

Lava Virat V1 5G ফোনটির টিজার ভিডিওতে ফোনটি Blue এবং Silver কালার অপশনে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে ডায়মন্ড কাট ডিজাইন দেখানো হয়েছে। অন্যদিকে রেয়ার ক্যামেরা সেটআপ অনেকটাই ব্র্যান্ডের লেটেস্ট Bold N2 5G স্মার্টফোনের মতো দেখাচ্ছে। ফোনটি ট্রিপল ক্যামেরা সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনের লোয়ার ফ্রেমে 3.5এমএম জ্যাক, স্পিকার এবং ইউএসবি পোর্ট থাকবে। আমরা মনে করছি কোম্পানির Lava Virat V1 5G ফোনটি মেটাল ফ্রেমে ব্যাবহার করা হতে পারে।

আগেই কোম্পানি জানিয়েছিল Lava Virat সিরিজে দুই দিনের ব্যাকআপ সহ বড় ব্যাটারি, AI camera এবং বাজেট রেঞ্জে বেস্ট প্রসেসর দেওয়া হবে। আপকামিং Lava Virat 5G ফোনটির দাম 20 হাজার থেকে 25 হাজার টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি Virat ব্র্যান্ডের প্রথম অনলাইন এক্সক্লুসিভ স্মার্টফোন সিরিজ হিসাবে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনগুলি সেল করা হবে।