Home খবর আপনার ফোনেও কি আছে এই 21টি অ্যাপ? লিস্ট দেখে এখনই করুন ডিলিট

আপনার ফোনেও কি আছে এই 21টি অ্যাপ? লিস্ট দেখে এখনই করুন ডিলিট

আপনি যদি মোবাইল গেম প্রেমী হয়ে থাকেন এবং ফ্রি গেমের চক্করে ফোনে যে কোনো গেম ডাউনলোড করে নেন তবে সেটি আপনার এবং আপনার ফোনের জন্য ভালো নাও হতে পারে। আমরা এমন বলছি কারণ, গুগল প্লে স্টোরে 21টি ম‍্যাল‌ওয়‍্যার আক্রান্ত অ্যাপ স্পট করা হয়েছে। চেক অ্যান্টিভাইরাস প্রস্ততকারী কোম্পানি অ্যাভাস্ট এই অ্যাপগুলির কথা জানিয়েছে। জানা গেছে এই অ্যাপগুলি প্রায় আট মিলিয়নের‌ও বেশি বার ডাউনলোড করা হয়েছে। সিকিউরিটি ফার্মের রিপোর্ট অনুযায়ী এই সংক্রমিত অ্যাপগুলিতে অ্যাড‌ওয়‍্যার (AdWare) আছে, যাকে হাইড‌অ্যাডস (HideAds) বলা হয়। এগুলি কোনো মজাদার, আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ অ্যাপের মধ্যে থেকে ইউজারদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করে।

আরও পড়ুন: 64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম

দেখে নিন লিস্ট:

এই খবরটি লেখার সময় উপরোক্ত 21টি অ্যাপের মধ্যে থেকে দুটি অ্যাপ এখনও পর্যন্ত গুগল প্লে স্টোরে ডাউনলোড করার জন্য লিস্টেড আছে। এদের নাম হল ফাইন্ড 5 ডিফারেন্সেস – 2020 নিউ এবং ফাইন্ড ডিফারেন্সেস, যা পাজল গেম ক‍্যাটাগরিতে আছে। অ্যাভাস্ট ম‍্যাল‌ওয়‍্যার অ্যানালিস্ট জকুব বাবরা জানিয়েছেন অ্যাড‌ওয়‍্যার ডেভেলপাররা ব‍্যাপকহারে বিভিন্ন সোশ‍্যাল মিডিয়া চ‍্যানেলগুলি ব‍্যবহার করছে। উপরোক্ত অ্যাপগুলি বিভিন্ন জনপ্রিয় অ্যাপের নকল ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুন: লিক হল 5000mAh ব‍্যাটারীযুক্ত সস্তা Samsung Galaxy A02s এর ডিজাইন, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

যেহেতু এই অ্যাপগুলি সম্পূর্ণ ফ্রি তাই এদের রেভেনিউয়ের একমাত্র অপশন অ্যাডভারটাইজিং। এই অ্যাপগুলি যে ফোনে ডাউনলোড করা হয় ডেভেলপাররা সেই ডিভাইস নিজেদের রেভেনিউ জোগাড় করতে জন্য ব‍্যবহার করে। ইতিমধ্যে ইউজারদের এই অ্যাপগুলি সম্পর্কে সতর্ক করা হয়েছে। আপনার ফোনেও যদি উপরোক্ত অ্যাপগুলির মধ্যে কোনো অ্যাপ থাকে তবে শীঘ্রই সেটি আন‌ইনস্টল করে দিন।

ইন্ডিয়ান আর্মিতেও ব‍্যানড করা হয়েছে বহু অ্যাপ

কিছু দিন আগে ভারতীয় সেনাবাহিনী তাদের সৈন‍্যদের জন্য Facebook, Instagram, Truecaller ও PUBG সহ মোট 89টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। মূলত এইসব অ্যাপগুলি সেনার ব‍্যাক্তিগত তথ‍্য‌ই  যে চুরি করবে তা নয়, অফিসিয়াল তথ্য চুরি যাওয়ার‌ও সম্ভাবনা আছে। কয়েক মাস আগে ভারত সরকার 59টি চাইনিজ অ্যাপ ব‍্যানড করেছিল। তবে আর্মির ব‍্যানড করা অ্যাপের লিস্ট আরও লম্বা এবং এই লিস্টে ফেসবুক, ইন্স্টাগ্রাম থেকে শুরু করে ডেটিং অ্যাপ টিন্ডার ছাড়াও আরও অনেক জনপ্রিয় আ্যাপের নাম আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন