Home খবর আগামীকাল লঞ্চ হতে চলেছে Xiaomi 17 Max স্মার্টফোন, থাকবে 8000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

আগামীকাল লঞ্চ হতে চলেছে Xiaomi 17 Max স্মার্টফোন, থাকবে 8000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

গত সপ্তাহে শাওমি তাদের আপকামিং Xiaomi 17 Max স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করবে বলে জানিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 21 মে Xiaomi 17 Max স্মার্টফোনটি পেশ করা হবে। এই দিন চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হবে এবং কিছু দিন পর ভারতে ফোনটি পেশ করা হতে পারে। আপকামিং Xiaomi 17 Max ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা এবং স্ক্রিন সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে।

21 মে Xiaomi 17 Max ফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করবে। এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি বাজারে পেশ করা হবে। চীনে সন্ধ্যা 7টা সময়ে এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী 4 টে 30 মিনিট হবে। শাওমি চায়না অফিসিয়াল ওয়েবসাইট এবং ব্র্যান্ডের ওয়েইবো পেজের মাধ্যমে Xiaomi 17 Max ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে। এই লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে Xiaomi Band 10 Pro, Xiaomi Ear Clip এবং শাওমির কার Xiaomi YU7 GT (2026) লঞ্চ করা হবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী আসন্ন Xiaomi 17 Max ফোনটিতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। এই ফ্ল্যাগশিপ মোবাইল সিপিইউ 3ন্যানোমিটার প্রসেসে তৈরি 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে AI পাওয়ারের জন্য এতে Hexagon NPU এবং স্ট্রং নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য ফোনে X85 5G Modem RF System রয়েছে। ভারতে Xiaomi 17 Ultra ফোনটি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 Max ফোনে 8000mAh battery দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি silicon-carbon ব্যাটারি হবে, অর্থাৎ বড় ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও সাইজে স্লিম হবে। এখনও পর্যন্ত চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে Xiaomi 17 Max ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার এবং 50W wireless চার্জিং সাপোর্ট করতে পারে।

Xiaomi 17 Max ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে ফোনে Leica লেন্স থাকবে। একইসঙ্গে Xiaomi 17 Max ফোনে 1/1.4 ইঞ্চির 200-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50-মেগাপিক্সেল ultra wide অ্যাঙ্গেল লেন্স ও 50-মেগাপিক্সেল periscope telephoto লেন্স দেওয়া হবে। অন্যদিকে Xiaomi 17 Max ফোনে 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।

Xiaomi 17 Max 5G ফোনে বড় ডিসপ্লে থাকবে। শাওমির আপকামিং ফোনটিতে 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 2K রেজোলিউশন এবং 120Hz রিউফ্রেস রেট সাপোর্ট করবে। একইসঙ্গে Xiaomi 17 Max 5G ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। আপাতত অন্যান্য স্পেসিফিকেশন জানার জন্য আগামী 21 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।