Home খবর 22 জানুয়ারি লঞ্চ হতে চলেছে প্রিমিয়াম Samsung Galaxy S25, S25 Plus এবং Galaxy S25 Ultra স্মার্টফোন

22 জানুয়ারি লঞ্চ হতে চলেছে প্রিমিয়াম Samsung Galaxy S25, S25 Plus এবং Galaxy S25 Ultra স্মার্টফোন

গত বছর থেকেই স্যামসাঙ ফ্যানরা আপকামিং ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 সিরিজের লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত আপকামিং সিরিজের বহু লিক প্রকাশ্যে এসেছে। তবে আজ ফ্যানদের খুশি করার জন্য কোম্পানির পক্ষ থেকে গ্যালাক্সি এস25 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। আগামী 22 জানুয়ারী স্যামসাঙ তাদের Samsung Galaxy S25, Galaxy S25 Plus এবং Galaxy S25 Ultra স্মার্টফোনগুলি লঞ্চ করবে।

Galaxy Unpacked January 2025

স্যামসাঙের পক্ষ থেকে অফিসিয়ালি 22 জানুয়ারী ‘গ্যালাক্সি আনপ্যাকড জানুয়ারি 2025’ অনুষ্ঠিত করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানি তাদের ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মঞ্চ থেকে গ্যালাক্সি এস25 সিরিজ পেশ করবে। 22 জানুয়ারি ভারতীয় সময় অনুযায়ী রাত 11টা 30 মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মঞ্চ থেকে লঞ্চ লাইভ হবে।

ক্যালিফোর্নিয়া থেকে স্যামসাঙ ইন্ডিয়া ওয়েবসাইট এবং কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ ইউটিউব চ্যানেলের মাধ্যমে Samsung Galaxy S25 সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। এই ইভেন্টের মঞ্চ থেকে Samsung Galaxy S25, Galaxy S25 Plus এবং Galaxy S25 Ultra স্মার্টফোনগুলির দাম এবং ভারতীয় সেল ডিটেইলস জানানো হবে। ভারতে আপকামিং Samsung Galaxy S25 সিরিজের বুকিং শুরু হয়ে গেছে। Samsung Galaxy S25 সিরিজ প্রি-রিসার্ভ করার জন্য এখানে ক্লিক করুন

Galaxy AI

কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন স্যামসাঙ গ্যালাক্সি এস25 সিরিজের সমস্ত মডেলে অ্যাডভান্স এবং নেক্সট জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার দেওয়া হবে। এই ফোনগুলিতে Gemini Nano (v2) AI ফিচার থাকবে, যা ফটো তুলতে, ফটো এবং ভিডিও এডিট করতে, ইউজার ইন্টারফেস ওপেন অনুযায়ী রেট করতে এবং পার্সোনালাইজড অ্যাক্টিভিটি সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে সাহায্য করবে।

Samsung Galaxy S25 series এর ক্যামেরা (লিক)

ক্যামেরা: স্যামসাঙ গ্যালাক্সি S25 আল্ট্রা ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা এবং গ্যালাক্সি A25 ও S25 প্লাস ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী S25 Ultra ফোনটির ব্যাক প্যানেলে OIS এবং PDAF সাপোর্টেড 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ব্যাক প্যানেলে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ লেন্স এবং 10MP টেলিফটো লেন্সও যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী Galaxy S25 এবং Galaxy S25+ ফোনগুলিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো সেন্সর থাকতে পারে। অন্যদিকে ফোনটির ফ্রন্ট প্যানেলে সিরিজের A24 মডেলের মতো 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। Samsung Galaxy S25 Ultra ফোনটিতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

Samsung Galaxy S25 series এর স্পেসিফিকেশন (লিক)