Home খবর 24 জুলাই লঞ্চ হতে চলেছে Ai ফিচার সহ সস্তা iQOO Z11 Lite 5G স্মার্টফোন, পাওয়া যাবে বড় ব্যাটারি

24 জুলাই লঞ্চ হতে চলেছে Ai ফিচার সহ সস্তা iQOO Z11 Lite 5G স্মার্টফোন, পাওয়া যাবে বড় ব্যাটারি

গত সপ্তাহে আইকু তাদের iQOO Z11 Lite স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ঘোষণা করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে নতুন 5G স্মার্টফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। আগামী 24 জুলাই ভারতের বাজারে iQOO Z11 Lite স্মার্টফোনটি পেশ করা হবে। এই সস্তা 5G ফোনটির দাম 15 হাজার টাকার চেয়েও কম রাখা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Lite 5G ফোনের ভারতীয় লঞ্চ এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO Z11 Lite ফোনের ভারতীয় লঞ্চ ডেট

আগামী 24 জুলাই iQOO Z11 Lite ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির তাদের আপকামিং ফোনটির মাধ্যমে তরুণদের টার্গেট করতে চলেছে। ব্র্যান্ডের সিইও নিপুণ মারিয়া আসন্ন 5G স্মার্টফোনটিকে কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আদর্শ সঙ্গী বলে জানিয়েছেন। তাই iQOO Z11 Lite 5G ফোনটি কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি iQOO 5G ফোনটি Ai অর্থাৎ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট ফিচার সহ পেশ করা হবে।


iQOO Z11 Lite ফোনের স্পেসিফিকেশন

iQOO Z11 Lite ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ভারতের বাজারে iQOO 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে।

iQOO Z11 Lite 5G ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্টাইল সহ স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিকে IP65 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে এসজিএস সার্টিফাইড শকপ্রুফ বডি দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z11 Lite 5G ফোনে 6500এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি আগের iQOO Z10 Lite ফোনটি 6000এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। কোম্পানি রিভার্স চার্জিং ফিচার সহ ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য iQOO Z11 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। একইসঙ্গে কালারফুল ওরা লাইট থাকবে। লিক অনুযায়ী ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO Z11 Lite 5G ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।