Home খবর 24 জুলাই লঞ্চ হবে OPPO K15 5G স্মার্টফোন, থাকবে 8000mAh ব্যাটারি এবং 50MP Front ক্যামেরা

24 জুলাই লঞ্চ হবে OPPO K15 5G স্মার্টফোন, থাকবে 8000mAh ব্যাটারি এবং 50MP Front ক্যামেরা

এপ্রিল মাসে ওপ্পো চীনের বাজারে তাদের OPPO K15 Pro এবং K15 Pro Plus ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের ‘নন প্রো’ মডেল পেশ করতে চলেছে। আগামী 24 জুলাই ব্র্যান্ডের পক্ষ থেকে OPPO K15 ফোনটি লঞ্চ করা হবে। প্রথমে ফোনটি চীনের বাজারে পেশ করা হবে এবং পরবর্তী সময়ে ফোনগুলি অন্যান্য বাজারেও লঞ্চ করা হবে।

OPPO K15 ফোনের লঞ্চ ডেট

24 জুলাই মাসে OPPO K15 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। এই দিন সকাল 10টা সময়ে চীনে কোম্পানি একটি লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জানানো হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সকাল 7টা 30 মিনিট হবে। ওপ্পো চায়না অফিসিয়াল ওয়েবসাইট সহ ব্লগিং সাইট ওয়েইবোতে ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ করা হবে।

OPPO K15 ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে OPPO K15 ফোনটিতে MediaTek Dimensity 7360 Super প্রসেসর লঞ্চ করা হবে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে হেভি প্রসেসিং বা গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে বিল্ট-ইন কুলিং ফ্যান দেওয়া হয়েছে।

OPPO K15 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি 5G স্মার্টফোন হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে Bypass Charging সাপোর্ট করবে। হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনে চার্জার কানেক্ট করা হলে এই টেকনোলজি ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট পৌঁছে দেয়। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য OPPO K15 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO K15 5G ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO 5G ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই Tianma LTPS টেকনোলোজি দিয়ে তৈরি OLED ডিসপ্লে হবে। এই ফোনের স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট এবং নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি হেভি প্রসেসিঙের সময় ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4950mm VC Cooling চেম্বার দেওয়া হয়েছে। আগামী 24 জুলাই লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।