24 মার্চ লঞ্চ হতে চলেছে OnePlus 15T, পাওয়া যাবে 7000mAh ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে

ভারতে বাজারে OnePlus 15 এবং OnePlus 15R ফোনগুলি এগুলির প্রাইস সেগমেন্টে বেশ জনপ্রিয়। ভারতের বাজারে OnePlus 15 ফোনটি প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে OnePlus 15R ফোনটি প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের নাম্বার সিরিজের নতুন ‘টি’ মডেল লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 মার্চ OnePlus 15T ফোনটি পেশ করা হবে।

সবচেয়ে প্রথম OnePlus 15T ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। 24 মার্চ কোম্পানি চীনের বাজারে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে ওয়ানপ্লাস তাদের নতুন স্মার্টফোন পেশ করবে। এই লঞ্চ ইভেন্ট স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা সময়ে অনুষ্ঠিত হবে। এটি ভারতীয় সময় অনুযায়ী 4টা 30 মিনিটে লাইভ স্ট্রিম করা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে ব্র্যান্ডের ওয়েইবো পেজে OnePlus 15T ফোনটির লঞ্চ লাইভ দেখা যাবে। বিশ্বজুড়ে এই ইভেন্ট লাইভ দেখানো হবে। চীনের বাজারে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে।

OnePlus 15T ফোনটির লুক বাজারে উপস্থিত OnePlus 15 এবং 15R ফোনের চেয়ে অনেকটাই আলাদা হবে। ফোনটির রেয়ার ক্যামেরা মডিউল স্কয়ার শেপের হলেও, এতে থার্ড লেন্স এবং ফ্ল্যাশ প্লেসমেন্ট সিরিজের দ্বিতীয় ফোনের তুলনায় আলাদা রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus 15T ফোনটি Green, Black এবং White কালার অপশনে লঞ্চ করা হবে। ফোনটির লেফট ফ্রেমে Plus Key দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এর পাশাপাশি লোয়ার ফ্রেমে ইউএসবি ও স্পিকার রয়েছে।

কোম্পানি জানিয়েছেন OnePlus 15T ফোনটি 7,000mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হবে। জানিয়েরাখি ভারতে OnePlus 15T ফোনটি 7400mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল এবং OnePlus 15 ফোনটিতে 7300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনদুটিতে যথাক্রমে 80W এবং 120W চার্জিং ফিচার সাপোর্ট করে। একইসঙ্গে OnePlus 15T ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। অন্যদিকে এতে ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকতে পারে।

OnePlus 15T ফোনটি ছোট ডিসপ্লে সহ কম্প্যাক্ট স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে ফোনটির স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, এর ফলে স্মুথ গেমিং গ্রাফিক্স উপভোগ করা যাবে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসিঙের জন্য OnePlus 15T ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একই প্রসেসর OnePlus 15 ফোনটিতে 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। চীনের বাজারে OnePlus 15T ফোনটি 16GB LPDDR5X Ultra এবং UFS 4.1 Storage সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

আপকামিং ওয়ানপ্লাস ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে বেশ কিছু লিক অনুযায়ী OnePlus 15T ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। তবে আমাদের এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। একইভাবে সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। আপাতত OnePlus 15T ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য 24 মার্চ লঞ্চের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here