Highlights
- 16GB RAM এর সঙ্গে লঞ্চ হয়েছে Realme GT 3 স্মার্টফোন।
- মাত্র 10 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এই ফোন।
- এই ফোনটি Snapdragon 8 Plus Gen 1 চিপসেটে রান করে।
Realme রাশিয়ার মার্কেটে তাদের 240 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড স্মার্টফোন Realme GT 3 লঞ্চ করেছে। জানিয়ে রাখি গত ফেব্রুয়ারি মাসে এই ফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 এর মঞ্চে চীনে পেশ করা হয়েছিল। এই ফোনের সবচেয়ে বড় ফিচার হল এই ফোনটি মাত্র 10 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। এই পোস্টে Realme GT 3 এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 13th জেন ইনটেল প্রসেসরসহ HP লঞ্চ করল তিনটি নতুন গেমিং ল্যাপটপ, দাম শুরু মাত্র 59,999 টাকা থেকে
Realme GT 3 এর দাম
রাশিয়ার বাজারে কোম্পানি তাদের Realme GT 3 ফোনটি 16GB RAM এবং 1TB স্টোরেজসহ একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির দাম RUB 69,990 অর্থাৎ প্রায় 68,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি কোম্পানির রাশিয়ান ওয়েবসাইটের পাশাপাশি ডিএনএস, mvideo, ozon এর মতো কিছু রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
Realme GT 3 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Realme GT 3 ফোনটিতে 6.74 ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 2772 x 1240 পিক্সেল রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট, 10 বিট কালার, 5,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, 93.69 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং 100 শতাংশ DCI-P3 কালার গামুট সাপোর্ট করে।
- প্রসেসর: 240W ফাস্ট চার্জিং সাপোর্টেড এই ফোনে Snapdragon 8 Plus Gen 1 চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 16GB LPDDR4x RAM এবং 1TB UFS 3.1 স্টোরেজ রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 240W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 9.5 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme GT 3 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS ফিচার সাপোর্টেড 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের Samsung S5K3P9SP04 ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
- OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Realme UI 4.0 তে রান করে।
- সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
- অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল সিম, 5G, ব্লুটুথ, ওয়াইফাই, C শেপের এলইডি ফ্ল্যাশ রয়েছে যা নোটিফিকেশন এলে আলাদা আলাদা রঙে জ্বলে ওঠে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










