Home খবর 25 মে লঞ্চ হবে রং পরিবর্তনকারী স্মার্টফোন সিরিজ, পেশ হতে পারে নতুন Infinix Hot 70 এবং Hot 70 Pro

25 মে লঞ্চ হবে রং পরিবর্তনকারী স্মার্টফোন সিরিজ, পেশ হতে পারে নতুন Infinix Hot 70 এবং Hot 70 Pro

বেশ কিছু দিন ধরেই Infinix Hot 70 সিরিজের লিক প্রকাশ্যে এসে চলেছে। গত মাসে এই সিরিজের অধীনে Infinix Hot 70 4G ফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 25 মে Infinix Hot 70 series লঞ্চ করা হবে। এবার এই সিরিজের অধীনে Infinix Hot 70 এবং Hot 70 Pro 5G ফোনগুলি গ্লোবাল বাজারে পেশ করা হবে।

কোম্পানির Infinix Hot 70 সিরিজ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। কোম্পানি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইট করে জানিয়েছে আগামী 25 মে Infinix Hot 70 সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই সিরিজের অধীনে আসন্ন স্মার্টফোনগুলির নাম জানানো হয়নি, তবে আপকামিং ফোনগুলি Infinix Hot 70 এবং Hot 70 Pro 5G নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। প্রথমে ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে ভারতের বাজারে পেশ করা হবে।


কোম্পানির মাধ্যমে প্রকাশ্যে আসা টিজার অনুযায়ী ইনফিনিক্সের নতুন ফোন কালার চেঞ্জিং ব্যাক প্যানেল সহ পেশ করা হবে। গরম বা রোঁদে এই ফোনের রেয়ার প্যানেলের কালার বদলে যাবে। Infinix Hot 70 ফোনের ভার্টিক্যাল শেপের রেয়ার ক্যামেরা মডিউলে RGB halo lighting সিস্টেম থাকবে। নোটিফিকেশনের হিসাবে এই লাইট কালার পরিবর্তন করবে। টিজার অনুযায়ী ফোনটি green এবং orange কালার অপশনে লঞ্চ করা হবে।

Infinix Hot 70 series এর Infinix Hot 70 4G ফোনে MediaTek Helio G100 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। Infinix Hot 70 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড XOS 16 কাস্টম স্কিনে কাজ করে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU রয়েছে। এই ফোনে LPDDR4X RAM টেকনোলজি রয়েছে।

Infinix Hot 70 ফোনে 6.78 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Infinix Hot 70 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

Infinix Hot 70 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi ও Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই লো বাজেট ফোনে Infrared Blaster, OTG, FM radio এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।