256GB স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে 4500 টাকার ডিসকাউন্ট, কম দামে সেল হচ্ছে 8GB RAM 5G স্মার্টফোন

আজকের দিনে দাঁড়িয়ে 64GB বা 128GB সহ স্মার্টফোনের স্টোরেজ খুব তাড়াতাড়ি ভরে যায়। হাই রেজোলিউশন ফটো ভিডিও এবং হেভি গেমিঙের কারণে বেশি স্টোরেজ সহ স্মার্টফোনের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। যারা নতুন 256GB Memory স্মার্টফোন কেনার কথা ভাবছেন, জানিয়ে রাখি তাদের জন্য জুন মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy M36 5G স্মার্টফোনে 4,500 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই 8GB RAM সহ 5G স্মার্টফোনটি 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে 17,499 টাকা দামে সেল করা হচ্ছে।

Samsung Galaxy M36 5G স্মার্টফোনটিতে দুর্দান্ত ডিসকাউন্ট জারি করা হয়েছে। শপিং সাইট আমাজনে Samsung Galaxy M36 5G স্মার্টফোনটি ছাড় সহ সেল করা হচ্ছে। এই স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটির টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 21,999 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে 4500 টাকার ডিসকাউন্ট সহ 17,499 টাকা দামে পাওয়া যাচ্ছে।

এই স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা বর্তমানে 3,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট সহ মাত্র 15,499 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে ভ্যানিলা মডেল 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 17,499 টাকা দামে পেশ করা হয়েছিল, এখন 13,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।

জানিয়ে রাখি বর্তমানে এই স্মার্টফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দামে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন সেল করা হচ্ছে। বিশেষত্ব হল এই ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক কার্ড বা কুপনের প্রয়োজন হবে না। যেকোনো ইউজাররাই কম দামে শপিং সাইট আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি কিনতে পারবেন। স্মার্টফোনটি কেনার জন্য এবং সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy M36 5G স্মার্টফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি Super AMOLED প্যানেলে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Samsung Galaxy M36 5G স্মার্টফোনে Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন রয়েছে।

প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত স্যামসাঙের Exynos 1380 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই স্মার্টফোনটি 5,97,495 AnTuTu স্কোর পেয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 25W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি PC Mark Battery টেস্ট 8 ঘন্টা 43 মিনিট স্কোর পেয়েছে।

ফটোগ্রাফির জন্য Galaxy M36 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ম্যাক্রো সেন্সড় রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই স্যামসাঙের 5G স্মার্টফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

স্যামসাঙের স্মার্টফোনটিতে 6 জেনারেশন Android আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটি এখন থেকেই Android 21 এর জন্য প্রস্তুত। সাধারণত এত কম দামের স্মার্টফোনে অন্য কোনো কোম্পানি এত দীর্ঘমেয়াদী আপডেট দেয় না। এই স্মার্টফোনটিতে 13 5G ব্যান্ড, Circle to Search, এবং Google Gemini Live ফিচার রয়েছে। এত 13,999 টাকার মধ্যে এইসব ফিচার নিঃসন্দেহে একটি দারুণ ডিল।

যারা স্যামসাঙ ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা মিড বাজেট রেঞ্জে realme Narzo 80 Pro, iQOO Z10 এবং Motorola Edge 60 Stylus স্মার্টফোনগুলি দেখতে পারেন। Realme স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

অন্যদিকে iQOO স্মার্টফোনটিতে 7,300mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা, এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। একইভাবে Motorola Edge 60 Stylus স্মার্টফোনটিতে Smart S-Pen, 1.5K কার্ভড pOLED স্ক্রিন, এবং IP69 রেটিং সহ MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড বডি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here