Home Uncategorized 27 আগস্ট ভারতের বাজারে লঞ্চ হতে পারে Lava Bold N4 Lite স্মার্টফোন, পাওয়া যাবে মজবুত মিলিটারি গ্ৰেড বডি

27 আগস্ট ভারতের বাজারে লঞ্চ হতে পারে Lava Bold N4 Lite স্মার্টফোন, পাওয়া যাবে মজবুত মিলিটারি গ্ৰেড বডি

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল শীঘ্রই তাদের ফ্যানদের জন্য একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই আপকামিং ফোনটি কোম্পানির বোল্ড সিরিজের অধীনে Lava Bold N4 Lite নামে লঞ্চ করা হবে। এই সিরিজে এর আগেই Bold N2 5G এবং Bold N2 Lite স্মার্টফোন পেশ করা হয়েছিল। Lava Bold N4 Lite ফোনটি 4G Smartphone হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম প্রায় 12 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Lava Bold N4 Lite ফোনের লঞ্চ ডেট

ভারতের Lava Bold N4 Lite ফোনটির লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানা গেছে। শপিং সাইট আমাজনে ফোনটির মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে ফোনটির বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। এই ওয়েবপেজের মাধ্যমে জানা গেছে আগামী 27 আগস্ট Lava Bold N4 Lite ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টা সময়ে সেল ডেট সম্পর্কে জানানো হবে। আপকামিং ফোনটির দাম 12 হাজার থেকে 15 হাজার টাকা মধ্যে রাখা হবে বলে আমরা মনে করছি।

Lava Bold N4 Lite ফোনের ডিটেইলস

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Lava Bold N4 Lite ফোনটি MIL-STD-810H সার্টিফাইড মিলিটারি গ্রেড বডি সহ লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনটি উঁচু থেকে পড়ে গেলে বা শক্ত কিছুর সঙ্গে আঘাত লাগলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। ফোনটির ব্যাক প্যানেলে ডায়মন্ড কাটআউট দেওয়া হবে, তবে কোম্পানি এটিকে অন্য নামেও পেশ করতে পারে।

Lava Bold N4 Lite ফোনের ব্যাক প্যানেলের উপরের ডানদিকে রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত হবে। এই মডিউলে রাউন্ডেড কর্নার দেখা যাবে। অন্যদিকে ফোনের লোয়ার ফ্রেমে স্পিকার, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হবে। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে Lava Bold N4 Lite ফোনের অন্যান্য ডিটেইলস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে।

কোম্পানির পক্ষ থেকে Lava Virat Curve 5G ফোনটির সম্পর্কে জানানো হলেও, গত সপ্তাহে কোম্পানির Lava Virat Curve 5G ফোনটি লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। তবে ফোনটির অফিসিয়াল ডিটেইলস এখনও জানা যায়নি। GSMA IMEI Database ফোনটি দেখা গেছে, তবে এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম শেয়ার করা হয়নি।

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ অনুযায়ী Lava Virat Curve 5G ফোনটি MediaTek Dimensity 7100 5G প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই আপকামিং লাভা ফোনটিতে AMOLED প্যানেল দিয়ে তৈরি Curved Display দেওয়া হবে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ফোনটির অফিসিয়াল টিজার জারি করা হবে বলে আশা করা হচ্ছে।