শীঘ্রই ইনফিনিক্স তাদের নতুন এবং শক্তিশালী গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটি Infinix GT 50 Pro নামে পেশ করা হবে। গত এপ্রিল মাসে Infinix GT 50 Pro ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি 12GB RAM এবং MediaTek Dimensity 8400 প্রসেসর সহ কাজ করে। এবার অক্টোবর মাসে এই স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। নিচে আপকামিং ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix GT 50 Pro ফোনের ভারতীয় লঞ্চ ডেট
27 অক্টোবর Infinix GT 50 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ভারতের প্রথম HydroFlow Liquid Cooling System সহ স্মার্টফোন। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। তাই Infinix GT 50 Pro ফোনটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে বলে মনে করা হচ্ছে। 27 অক্টোবর আসন্ন ইনফিনিক্স ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে।
ইনফিনিক্সের গেমিং স্মার্টফোন
Infinix GT 50 Pro গেমিং ফোনটি স্পেশাল ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই ফোনের সাইড ফ্রেমে গেমিং শোল্বাডার বাটনও দেওয়া হয়েছে। এতে গেমিং কনসোল বা জয়স্টিকের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ডেডিকেটেড ফিজিক্যাল কন্ট্রোল, হায়েড্রোফ্লো থার্মাল ম্যানেজমেন্ট এবং শক্তিশালী প্রসেসর সহ এই ফোনটির সফটওয়্যার সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য অপটিমাইজ করা হয়েছে
Infinix GT 50 Pro ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড XOS 16 ইন্টারফেস সহ কাজ করবে। প্রসেসিঙের জন্য Infinix GT 50 Pro 5G ফোনে MediaTek Dimensity 8400 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.25GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G720 MC6 GPU দেওয়া হয়েছে।
গ্লোবাল মডেলের মতো ভারতীয় ভেরিয়েন্টও 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। স্মার্টফোনে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং এর জন্য LPDDR5X RAM থাকতে পারে। গ্লোবাল বাজারে ফোনটিতে 3 জেনারেশন ওএস আপগ্ৰেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। ভারতেও একই সফটওয়্যার আপডেট সহ ফোনটি পেশ করা হতে পারে।
Infinix GT 50 Pro ফোনের স্পেসিফিকেশন
Infinix GT 50 Pro 5G ফোনে 1208 x 2644 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট 2800Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রটেকশন যোগ করা হয়েছে।
Infinix GT 50 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.59 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Infinix GT 50 Pro 5G ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 30W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, ও NFC এর পাশাপাশি IR Blaster রয়েছে।
