28 এপ্রিল লঞ্চ হবে OnePlus Ace 6 Ultra স্মার্টফোন, মোবাইল গেমিঙের জন্য থাকবে ইউনিক ডিজাইন এবং শক্তিশালী প্রসেসর

গত সপ্তাহে ওয়ানপ্লাস টিজ করে জানিয়েছিল কোম্পানির পক্ষ থেকে চীনে একটি নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 28 এপ্রিল OnePlus Ace 6 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই দিন চীনের বাজারে ফোনটি পেশ করা হবে। কোম্পানির OnePlus Ace 6 Ultra ফোনটির পাশাপাশি gaming controller লঞ্চ করা হবে। এতে ডেডিকেটেড গেমিং বাটন দেওয়া হবে। এই গেমিং কন্ট্রোলার একটি ফোন কভারের মতো স্মার্টফোনে ফিট হয়ে দারুণ এক্সপেরিয়েন্স দেবে।

চীনের বাজারে আগামী 28 এপ্রিল একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Ace 6 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই ইভেন্ট স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7 টা অর্থাৎ ভারতে বিকেল 4 টে 30 মিনিটে অনুষ্ঠিত হতে চলেছে। ওয়ানপ্লাস চায়না ওয়েবসাইট সহ চীনের মাইক্রো ব্লগিং সাইটে ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে। জানিয়ে রাখি ভারতের বাজারে OnePlus Ace 6 Ultra ফোনটি লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

মূলত গেমিং প্রেমীদের জন্য OnePlus Ace 6 Ultra স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। সহজ ভাষায় বললে, কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে একটি আলাদা ধরনের মোবাইল কভার পেশ করা হবে এবং এতে চারটি বাটন থাকবে। কভারে ফোনটি সেট করলে এই দুটি একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং কভারের বাটন ব্যাবহার করে ফোনের গেম কন্ট্রোল করা যাবে। এই গেমিং কন্ট্রোলারের বাটনের মাধ্যমে ফায়ার করার পাশাপাশি মুভমেন্ট কন্ট্রোল করা যাবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে প্রসেসিঙের জন্য OnePlus Ace 6 Ultra ফোনটিতে 4ন্যানোমিটার ফ্রেব্রিকেশন প্রসেসে তৈরি 2.7GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই আপকামিং ওয়ানপ্লাস ফোনটিতে ভেপার কুলিং চেম্বার রয়েছে।

একবার চার্জ করেই দীর্ঘক্ষণ পর্যন্ত গেম খেলার জন্য OnePlus Ace 6 Ultra ফোনটিতে 8600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে ধারনা করা হচ্ছে। একইভাবে এতে ওয়্যারলেস চার্জিং ফিচারও দেওয়া হবে।

লিক ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী OnePlus Ace 6 Ultra 5G ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে, ফলে এতে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে 1.8ms লো লেন্টেসি ও 1000Hz টাচ স্যাম্পেলিং রেট থাকতে পারে। OnePlus Ace 6 Ultra 5G ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 6 Ultra 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus Ace 6 Ultra 5G ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে মেটাল ফ্রেম দিয়ে তৈরি Plus key থাকবে। চীনের বাজারে Titanium এবং Black কালার অপশনে সেল করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here