Home খবর 29 জানুয়ারি লঞ্চ হতে চলেছে 10001mAh ব্যাটারি সহ প্রথম স্মার্টফোন, দেখে নিন কেমন হবে ফিচার

29 জানুয়ারি লঞ্চ হতে চলেছে 10001mAh ব্যাটারি সহ প্রথম স্মার্টফোন, দেখে নিন কেমন হবে ফিচার

রিয়েলমি ফ্যানদের জন্য খুশির খবর! রিয়েলমি শুধুমাত্র ব্র্যান্ডের নয়, বরং ভারতের প্রথম সবচেয়ে বড় ব্যাটারি সহ realme P4 Power ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 29 জানুয়ারি ভারতে realme P4 Power ফোনটি পেশ করা হবে। নিচে 10001mAh ব্যাটারি সহ আপকামিং realme P4 Power ফোনের অফিসিয়াল ডিটেইলস এবং লিক প্রাইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

29 জানুয়ারি ভারতের বাজারে realme P4 Power ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টা সময়ে ফোনটি দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। এই ফোনটি সিরিজের চতুর্থ মডেল হতে চলেছে। এর আগে ভারতে এই সিরিজের realme P4, realme P4x এবং realme P4 Pro 5G ফোনগুলি পেশ করা হয়েছিল। এই তিনটি ফোনেই 7000mAh ব্যাটারি রয়েছে এবং এবার realme P4 Power ফোনটি 10001mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে।

Realme P4 Power ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ব্যাটারি। কোম্পানি তাদের ফোনটি 10,001mAh Titan Battery সহ লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী 1650 বার ফুল চার্জ করার পরও এই ব্যাটারির হেলথ 80 শতাংশের বেশি বজায় থাকবে। কোম্পানির ফোনটি 4 বছরের ব্যাটারি হেলথ সহ বাজারে লঞ্চ করা হবে। অন্যদিকে রিয়েলমি জানিয়েছে একবার ফুল চার্জ করলে ফোনটিতে 32.5 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে।

Realme P4 Power 5G ফোনটি HyperGlow 4D Curve+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই হাই রিফ্রেশ রেটের জন্য ফোনটিতে স্মুথ স্ক্রলিং এবং ফাস্ট টাচ রেসপন্স পাওয়া যাবে, এর ফলে দৈনন্দিন কাজের পাশাপাশি মোবাইল গেমিঙের ক্ষেত্রেও দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করা যাবে। একইসঙ্গে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।

সম্প্রতি Realme P4 Power ফোনটির দাম লিক হয়েছে। এই স্মার্টফোনের রিটেইল বক্স প্রকাশ্যে এসেছে। এই বক্সে 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট লেখা রয়েছে। একইসঙ্গে বক্সে MRP 37,999 টাকা দেখা গেছে। অর্থাৎ এই স্টোরেজ ভেরিয়েন্টটি প্রায় 35 হাজার টাকা দামে সেল করা হতে পারে। অন্যদিকে Realme P4 Power ফোনটির প্রাথমিক দাম 30 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। একইভাবে বড় ব্যাটারি সহ আপকামিং Realme ফোনটি বাজারে Orange এবং Silver কালার অপশনে কেনা যাবে।

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Realme P4 Power 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি গত ডিসেম্বর মাসে এই সিরিজের Realme P4x 5G ফোনটি 2.6GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 7400 Ultra প্রসর সহ লঞ্চ করা হয়েছিল।

ফটোগ্রাফির জন্য Realme 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য আপকামিং Realme 5G ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

আগেই কোম্পানি জানিয়েছে ভারতের বাজারে Realme P4 Power ফোনটি 3 বছরের Android OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP68 + IP69 রেটিং সহ পেশ করা হবে। Realme P4 Power ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিশিয়াল ঘোষণা বা লঞ্চের অপেক্ষা করতে হবে।