Home খবর 3 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে নতুন 5G স্মার্টফোন Redmi 17, থাকবে 7900mAh ব্যাটারি

3 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে নতুন 5G স্মার্টফোন Redmi 17, থাকবে 7900mAh ব্যাটারি

Xiaomi তাদের ভারতীয় ফ্যানদের খুশি করে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন Redmi 17 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি গ্লোবাল বাজারে Redmi 17 5G ফোনটি পেশ করা হয়েছিল, এবার কোম্পানি ভারতের বাজারে ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। Redmi 17 5G ফোনটি 7900mAh battery সহ ভারতে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 17 5G ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Redmi 17 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট

রেডমির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সের মাধ্যমে আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 3 সেপ্টেম্বর ভারতে Redmi 17 5G ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টা সময়ে ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে জানানো হবে। শপিং সাইট আমাজনে Redmi 17 5G ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। ভারতের বাজারে ফোনটি Eternal Orange, Absolute Black এবং Endless Blue কালার অপশনে সেল করা হবে।

Redmi 17 5G ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 17 5G ফোনটিতে 7900mAh battery দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Redmi 17 5G ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। Redmi 5G ফোনটিতে 22.5W reverse ফিচার সাপোর্ট করবে, এর সাহায্যে অন্যান্য ফোনও চার্জ করা যাবে।

ভারতে Redmi 17 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীড পর্যন্ত রান করতে সক্ষম। ভারতের বাজারে রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HyperOS 3 সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Redmi 17 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 825nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি ভিউইং এক্সপেরিয়েন্সের পাওয়া যাবে, ফলে এই ফিচার চোখ সুরক্ষিত রাখতে সাহায্য করবে। ভারতীয় মডেলেও একই ফিচার ব্যাবহার করা হতে পারে।

Redmi 17 5G ফোনটি Astral Camera Deco ডিজাইন সহ লঞ্চ করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। গ্লোবাল মডেলের মতো ফোনটিতে 2x in-sensor zoom এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।