Home খবর ডেইলি 2.5GB ডেটা সহ 30 দিনের রিচার্জ প্ল্যান মাত্র 225 টাকায়! সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা

ডেইলি 2.5GB ডেটা সহ 30 দিনের রিচার্জ প্ল্যান মাত্র 225 টাকায়! সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা

BSNL বর্তমানে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ পারফর্ম করছে। গোটা দেশে 4G পরিষেবা রোল‌আউট করার পর থেকেই কোম্পানি একের পর এক দুর্দান্ত অফার এবং সস্তা প্ল্যান পেশ করে চলেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে 347 টাকা দামের 50 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যান পেশ করা হয়েছে। এবার কোম্পানি আরেকটি সস্তা প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটির দাম মাত্র 225 টাকা এবং প্ল্যানটি রিচার্জ করে গোটা মাস কলিং, এস‌এম‌এস ও ইন্টারনেট ডেটা উপভোগ করা যাবে।

BSNL এর 225 টাকা দামের প্ল্যানে এক মাস অর্থাৎ 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। বর্তমানে Jio, Airtel এবং Vi এক মাসের নামে 28 দিন পরিষেবা দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে BSNL এর সস্তা 30 দিনের রিচার্জ প্ল্যানটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। গোটা বছরের হিসাব করলে দেখা যাবে প্রাইভেট কোম্পানিগুলির প্ল্যান এবং বি‌এস‌এন‌এলের প্ল্যানটি 12 বার রিচার্জ করলে BSNL প্ল্যানটিতে প্রায় 24 দিন অতিরিক্ত ভ্যালিডিটি উপভোগ করা যাবে।

বেশি ভ্যালিডিটি ছাড়াও এই প্ল্যানটিতে প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যাবে। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 75GB ডেটা উপভোগ করা যাবে। তবে জানিয়ে রাখি প্ল্যানটির ইন্টারনেট 4G স্পীডে চলবে। যেসব এলাকায় 4G এবং 5G ডেটার স্পীডে খুব একটা পার্থক্য নেই, সেখানে এই প্ল্যানটি রিচার্জ করা যথেষ্ট সাশ্রয়ী পদক্ষেপ হবে।

দীর্ঘ ভ্যালিডিটি এবং ডেটার পাশাপাশি এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। ইউজাররা বিনামূল্যে যে কোনো নেটওয়ার্কের নাম্বারে ভয়েস কল করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানটিতে প্রতিদিন 100 ফ্রি SMS দেওয়া হয়।

ভারতে BSNL 4G সার্ভিস জারি করে দেওয়া হয়েছে এবং দেশের প্রতিটি এলাকায় এই পরিষেবা উপভোগ করা যাবে। ইউজারদের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা দূর করার জন্য কোম্পানি গোটা দেশে 92,600 মোবাইল টাওয়ার ইনস্টল করেছে। কোম্পানি জানিয়েছে BSNL 4G নেটওয়ার্কের মাধ্যমে 26,700টির চেয়েও বেশি গ্ৰামে ভালো মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে।

জানিয়ে রাখি কোম্পানির 347 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 50 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটিতে ইউজারদের প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটি রিচার্জ করে গ্ৰাহকরা মোট 100GB ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 ফ্রি SMS পাওয়া যায়।