বর্তমানে OnePlus 15R ফোনটি ভারতের বাজারে শিরোনামে ছেয়ে রয়েছে। কিছু দিন আগে এই ফোনের দাম বাড়ানো হয়েছে এবং সম্প্রতি ফোনটির 16GB RAM ভেরিয়েন্টও পেশ করা হয়েছে। 16GB RAM সহ ফোনটির এই নতুন মডেলের দাম রাখা হয়েছে 61,999 টাকা। এবার কোম্পানির পক্ষ থেকে OnePlus 15R ফোনে ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
OnePlus 15R ফোনের দাম
OnePlus 15R ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনের 12GB RAM ভেরিয়েন্ট 256GB ও 512GB স্টোরেজ মডেলের দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকা। এই মডেলদুটি যথাক্রমে 47,999 টাকা এবং 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা পরবর্তী সময়ে প্রাইস হাইকের ফলে বেড়ে যায়। OnePlus 15R ফোনের 16GB RAM মডেল 61,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
OnePlus 15R ফোনের অফার
বর্তমানে OnePlus 15R ফোনের দামে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টেই এই ছাড় জারি করা হয়েছে। এই অফারে ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ সহ বেস মডেল 51,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে।
একইভাবে OnePlus 15R ফোনের 12GB RAM ও 512GB স্টোরেজ মডেল 56,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে অফারে এই ফোনের 16GB RAM মডেল 58,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। এই 3000 টাকা ছাড় ব্যাঙ্ক অফার হিসাবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে পাওয়া যাবে।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনার সময় HDFC, Kotak ও IDFC First Bank ইউজাররা 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। অপরদিকে আমাজনে HDFC, Axis, HSBC ও IDFC ব্যাঙ্ক ইউজারদের এই ছাড় দেওয়া হবে। উভয় প্ল্যাটফর্মে Credit Card EMI ট্রানজংকশনের ক্ষেত্রে এই ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
কম দামে OnePlus 15R ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
OnePlus 15R ফোনের স্পেসিফিকেশন
OnePlus 15R ফোনে Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 29,57,229 AnTuTu Score পেয়েছে। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 360 ডিগ্রি Cryo Velocity কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5X Ultra RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যা ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিং দিতে সক্ষম। এই ফোনটি OxygenOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
এই ফোনে 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ইন্টেলিজেন্ট আই কেয়ার 5.0 সার্টিফাইড এই স্ক্রিন দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি করবে না। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।
OnePlus 15R ফোনে ফটোগ্রাফির জন্য DetailMax engine সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX906 OIS সেন্সর এবং 112° FoV ও f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15R ফোনে 7400mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 18 ঘন্টা, 13 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটিতে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
