Home খবর 3000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ডুয়েল ডিসপ্লে সহ Agni 3 5G স্মার্টফোন, খরচ হবে 20 হাজার টাকার চেয়েও কম

3000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ডুয়েল ডিসপ্লে সহ Agni 3 5G স্মার্টফোন, খরচ হবে 20 হাজার টাকার চেয়েও কম

গত বছর দেশের মোবাইল ব্র্যান্ড dual AMOLED Display সহ 5জি Lava Agni 3 স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের ফ্রন্টের সঙ্গে ব্যাক প্যানেলেও স্ক্রিন দেওয়া হয়েছে। এবার কোম্পানির এই স্টাইলিশ ফোনটি 3,000 টাকা ছাড় সহ সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Agni 3 5G স্মার্টফোনের সম্পূর্ণ অফার ডিটেইলস সম্পর্কে।

স্মার্টফোনের অফার

Lava Agni 3 5G ফোনটি 8GB RAM + 128GB Storage অপশন 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই স্টোরেজ অপশনে 3 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি ছাড় সহ সেল করা হচ্ছে। Lava Agni 3 5G ফোনটি Heather Glass এবং Pristine Glass কালার অপশনে কেনা যাচ্ছে।

বর্তমানে 3,000 টাকার ডিসকাউন্ট সহ Lava Agni 3 ফোনটি 19,999 টাকা দামে সেল করা হচ্ছে। বিশেষত্ব হল এই ছাড় পাওয়ার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক ডেভিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। জানিয়ে রাখি আমাজনে ডিসকাউন্ট ছাড়াও অতিরিক্ত 1 টাকার প্রাইস অফ দেওয়া হবে। Lava Agni 3 ফোনটি ডিসকাউন্ট সহ কেনার জন্য এবং সম্পূর্ণ অফার জানার জন্য এখানে ক্লিক করুন

দুটি স্ক্রিন সহ স্মার্টফোন

Lava Agni 3 ফোনের ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে ডুয়েল ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এর ফলে ফোনের ডিজাইন অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই আলাদা দেখায়। এই ফোনের সেকেন্ডারি ডিসপ্লেতে রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, কোম্পানির পক্ষ থেকে এটিকে Insta Screen নাম দেওয়া হয়েছে। এই ছোট স্ক্রিনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি। এই সেকেন্ডারি স্ক্রিনের মাধ্যমে কল, ম্যাসেজ এবং অন্যান্য নোটিফিকেশন দেখা যায় এবং এখান থেকে অ্যাক্সেস করা যায়।

Lava Agni 3 ফোনের এই ডিসপ্লেতে মিডিয়া কন্টেন্ট প্লে করা যায়। এই ইন্সটা স্ক্রিনের মাধ্যমে ফোনের ক্যামেরা অপারেট করা যায়, এর সাহায্যে ইউজাররা রেয়ার ক্যামেরা সেটআপের মাধ্যমেও সেলফি তুলতে পারবে। ফোনের ডানদিকের ফ্রেমে Action Key ও রয়েছে, ফলে এই বাটন শর্টকার্ট হিসেবেও ব্যাবহার করা যায়।

Lava Agni 3 এর স্ক্রিন

Lava Agni 3 ফোনে ‎2652 x 1220 পিক্সেল রেজোলিউশন সহ 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1200 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। ফোনটিতে নেটফ্লিক্স ও অন্যান্য প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ও মুভি দেখার জন্য Widevine L1 রয়েছে।

ফোনটির ব্যাক প্যানেলে 1.74-ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2D AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 336 x 480 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনের মাধ্যমে সেলফি তোলা, কল ও ম্যাসেজ রিপ্লাই, নোটিফিকেশন চেক, মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম, টাইমার, স্টপ ওয়াচ, ফিটনেস ট্র্যাকার প্রভৃতি অ্যাক্সেস করা যায়।

Lava Agni 3 এর স্পেসিফিকেশন

প্রসেসর: Lava Agni 3 5G ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300X অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 2.5 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A78 এবং Cortex-A55 কোর রয়েছে। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Large Vapour Chamber Cooling টেকনোলজি রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB LPDDR5 RAM দেওয়া হয়েছে। ফোনটির পক্ষ থেকে এতে 8GB Extended RAM ফিচার যোগ করা হয়েছে। ফলে এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং উভয় মডেলে UFS 3.1 Storage টেকনোলজি রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP Sony IMX766 OIS, 8MP Ultrawide এবং 8MP Telephoto লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 3X Optical Zoom, 4K@30fps ভিডিও রেকর্ডিং এবং EIS সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য Lava Agni 3 5G ফোনে 16MP Front Samsung Sensor রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনটি 14 5G Bands সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6e, Bluetooth 5.4 এবং OTG যোগ করা হয়েছে। এই ফোনটি NavIC সাপোর্ট করে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে।